পৌষের শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

পৌষের মাঝামাঝিতে এসে দেশের ওপর জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে

2026-01-05T13:22:05+00:00
2026-01-05T13:22:05+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয়
পৌষের শীতে কাঁপছে দেশ, আরও শৈত্যপ্রবাহের আভাস
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ১:২২ পিএম 
ফাইল ছবি
পৌষের মাঝামাঝিতে এসে দেশের ওপর জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা ও ঠাণ্ডা বাতাসে রাজধানীসহ বিভিন্ন অঞ্চলে জনজীবন কার্যত স্থবির হয়ে পড়েছে। সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন ছিন্নমূল ও স্বল্প আয়ের মানুষ। এরই মধ্যে দেশের সাতটি জেলার ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু শৈত্যপ্রবাহ, আর চলতি মাসে আরও কয়েক দফা শৈত্যপ্রবাহের আশঙ্কা করছে আবহাওয়া অধিদফতর।

গত কয়েক দিন ধরে ভোর থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন এলাকা ঘন কুয়াশায় আচ্ছন্ন থাকছে। কনকনে ঠাণ্ডায় ঘর থেকে বের হওয়া কষ্টকর হলেও জীবিকার প্রয়োজনে রাস্তায় নামতে হচ্ছে অসংখ্য মানুষকে।

Advertisement
আবহাওয়া অফিস জানিয়েছে, বর্তমানে পাবনা, সিরাজগঞ্জ, যশোর, কুষ্টিয়া, কুমিল্লা, মৌলভীবাজার ও সিলেট জেলার ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এর প্রভাবে দেশের অন্যান্য এলাকাতেও শীতের অনুভূতি আরও কয়েক দিন বজায় থাকতে পারে।
আরও পড়ুন

পূর্বাভাসে বলা হয়েছে, আগামী কয়েক দিন মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারা দেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। কোথাও কোথাও এই কুয়াশা দুপুর পর্যন্ত স্থায়ী হতে পারে। এতে বিমান চলাচল, নৌপথ ও সড়ক যোগাযোগে সাময়িক বিঘ্ন ঘটার আশঙ্কা রয়েছে।

এদিকে আবহাওয়া অধিদফতর জানায়, চলতি মাসের মধ্যেই দেশে আরও একাধিক শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। কোনো কোনো অঞ্চলে তাপমাত্রা নেমে যেতে পারে ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, সোমবার রাত থেকে দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা আরও কমতে শুরু করতে পারে। তিনি বলেন, জানুয়ারিতে এক থেকে দুটি তীব্র শৈত্যপ্রবাহের সম্ভাবনা রয়েছে।

এএডি/
  বিষয়:   শীত  জনজীবন  শৈত্যপ্রবাহ  আভাস 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: