ভেনেজুয়েলার পর কলম্বিয়ার দিকে কঠোর দৃষ্টি ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়ার দিকে কঠোর দৃষ্টি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড

2026-01-05T14:03:41+00:00
2026-01-05T15:43:42+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
ভেনেজুয়েলার পর কলম্বিয়ার দিকে কঠোর দৃষ্টি ট্রাম্পের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ২:০৩ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৩:৪৩ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করার ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার কলম্বিয়ার দিকে কঠোর দৃষ্টি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোকে উদ্দেশ করে সরাসরি হুঁশিয়ারি উচ্চারণ করেছেন ট্রাম্প।

রোববার (৫ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প কলম্বিয়ায় সম্ভাব্য সামরিক অভিযানের ইঙ্গিত দেন। তার বক্তব্যে স্পষ্ট ছিল, দেশটির বর্তমান পরিস্থিতি নিয়ে ওয়াশিংটন সন্তুষ্ট নয়।

ট্রাম্পের দাবি, বামপন্থি প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রোর নেতৃত্বে কলম্বিয়া চরম অস্থিরতার মধ্যে পড়েছে। তিনি পেত্রোকে একজন ‘মানসিকভাবে অসুস্থ মানুষ’ হিসেবে উল্লেখ করে বলেন, তার শাসনামলে কলম্বিয়া যুক্তরাষ্ট্রে কোকেন উৎপাদন ও সরবরাহের অন্যতম প্রধান কেন্দ্রে পরিণত হয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, এই পরিস্থিতি দীর্ঘদিন চলতে দেওয়া হবে না এবং পেত্রো এভাবে বেশিদিন ক্ষমতায় থাকতে পারবেন না- এমন ইঙ্গিতও দেন তিনি।
আরও পড়ুন

একপর্যায়ে সাংবাদিকদের প্রশ্নে ট্রাম্প খোলাখুলিভাবে স্বীকার করেন, কলম্বিয়ায় সামরিক পদক্ষেপ নেওয়ার ধারণাটি তার কাছে ‘ইতিবাচক’ বলেই মনে হচ্ছে। একই সঙ্গে তিনি কিউবা নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেন।

ট্রাম্পের মতে, কিউবার ক্ষেত্রে সরাসরি সামরিক হস্তক্ষেপের প্রয়োজন নাও হতে পারে। দেশটি বর্তমানে গভীর অর্থনৈতিক সংকটে রয়েছে এবং ভেনেজুয়েলার তেল সহায়তা বন্ধ হয়ে যাওয়ায় কিউবার অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়ার পথে। তার ভাষায়, কিউবা কার্যত দেউলিয়া অবস্থার দিকে এগোচ্ছে এবং যে কোনো সময় অভ্যন্তরীণ পরিবর্তন ঘটতে পারে।

ট্রাম্প আরও দাবি করেন, কিউবায় যদি বড় ধরনের রাজনৈতিক পরিবর্তন আসে, তবে তা কিউবান-আমেরিকানদের জন্য আনন্দের বার্তা বয়ে আনবে। বিশ্লেষকদের মতে, ভেনেজুয়েলার ঘটনার পর কলম্বিয়া ও কিউবা নিয়ে ট্রাম্পের এই বক্তব্য লাতিন আমেরিকায় নতুন করে উত্তেজনা তৈরি করতে পারে।

এএডি/
  বিষয়:   ভেনেজুয়েলা  কলম্বিয়া  ট্রাম্প 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: