টেকনাফে মালয়েশিয়ায় পাচারকালে ৩ জন উদ্ধার

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি

সারাদেশ

কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারের সময় তিনজনকে উদ্ধার করা হয়েছে।রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার কচ্ছপিয়া এলাকায় বিজিবির অভিযানে

2026-01-05T15:26:19+00:00
2026-01-05T15:26:19+00:00
 
  সোমবার, ১৯ অক্টোবর ২০২৬,
৩ কার্তিক ১৪৩৩
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
সারাদেশ
টেকনাফে মালয়েশিয়ায় পাচারকালে ৩ জন উদ্ধার
টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:২৬ পিএম 
টেকনাফে মালয়েশিয়ায় পাচারকালে ৩ জন উদ্ধার। ছবি : সংগৃহীত
কক্সবাজারের টেকনাফে সাগরপথে পাচারের সময় তিনজনকে উদ্ধার করা হয়েছে।  

রোববার (৪ জানুয়ারি) দিবাগত রাত ৪টার দিকে উপজেলার কচ্ছপিয়া এলাকায় বিজিবির অভিযানে তাদের উদ্ধার করা হয়।

জানা যায়, একটি সংঘবদ্ধ মানব পাচার চক্র সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়ায় মানুষ পাচারের প্রস্তুতি নিচ্ছে। এমন তথ্যের ভিত্তিতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সংলগ্ন কচ্ছপিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালিত হয়। 

অভিযানে বিজিবির একাধিক টহল দল ইউনিট কচ্ছপিয়া এলাকার জঙ্গলের ঝোপ-ঝাড়ে কৌশলে অবস্থান নেয়। এ সময় পাচারকারীরা মালয়েশিয়া পাঠানোর উদ্দেশ্যে ভুক্তভোগীদের ভুট্টাক্ষেত ও পানের বরজ থেকে ট্রলারে উঠানোর প্রস্তুতি নিচ্ছিল। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পার্শ্ববর্তী পাহাড়ের গভীরে পালিয়ে যায়। পরে তল্লাশি চালিয়ে তিন ভুক্তভোগীকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত ভুক্তভোগীরা জানান, কর্মসংস্থান, ভালো বেতন ও উন্নত ভবিষ্যতের প্রলোভন দেখিয়ে পাচার চক্রটি তাদেরকে সাগরপথে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছিল। বিজিবির এই অভিযানের ফলে তাদের বিপজ্জনক ও অনিশ্চিত সমুদ্রযাত্রা থেকে রক্ষা হয়েছে।

পাচারকারীদের ধরতে কচ্ছপিয়া পাহাড়ের বিভিন্ন এলাকায় দীর্ঘ সময় তল্লাশি চালানো হয়েছে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি। 

টেকনাফ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বলেন, মাদক ও মানব পাচারের বিরুদ্ধে বিজিবির জিরো টলারেন্স নীতি ঘোষণা করা হয়েছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, অপরাধীদের জন্য টেকনাফ সীমান্তের পাহাড় থেকে সমুদ্র পর্যন্ত এক ইঞ্চি জায়গাও নিরাপদ নয়।


তিনি আরও বলেন, মানবতাবিরোধী এ ধরনের জঘন্য অপরাধ দমনে বিজিবির ধারাবাহিক নজরদারি ও সাঁড়াশি অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত ভুক্তভোগীদের প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া শেষে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হবে।

সময়ের আলো/জেডআই
  বিষয়:   কক্সবাজার  টেকনাফ 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: