ভাড়া করা পোশাক পরে আলোচনায় মামদানির স্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির শপথ ও অভিষেক অনুষ্ঠান শুধু রাজনৈতিকভাবেই নয়, ফ্যাশনের দুনিয়াতেও তৈরি করেছে আলাদা আলোচনার ঢেউ।

2026-01-05T15:43:09+00:00
2026-01-05T15:43:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ভাড়া করা পোশাক পরে আলোচনায় মামদানির স্ত্রী
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৩:৪৩ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৩:৪৩ পিএম
ভাড়া করা পোশাক পরে আলোচনায় মামদানির স্ত্রী। ছবি : সংগৃহীত
নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানির শপথ ও অভিষেক অনুষ্ঠান শুধু রাজনৈতিকভাবেই নয়, ফ্যাশনের দুনিয়াতেও তৈরি করেছে আলাদা আলোচনার ঢেউ। এর প্রধান কারণ- মেয়রের স্ত্রী ও নিউইয়র্কের নতুন ফার্স্ট লেডি রামা দুওয়াজির পোশাক নির্বাচন। ব্যয়বহুল নতুন পোশাক কেনার প্রচলিত ধারা ভেঙে তিনি বেছে নিয়েছেন ভাড়া করা পোশাক, যা প্রশংসা কুড়িয়েছে বিশ্বজুড়ে।

ফ্যাশন বিশ্লেষকদের মতে, রামার এই সিদ্ধান্ত নিছক স্টাইল স্টেটমেন্ট নয়; বরং এটি একটি সচেতন সামাজিক ও রাজনৈতিক বার্তার বহিঃপ্রকাশ। ডেমোক্রেটিক সোশ্যালিস্ট আদর্শে বিশ্বাসী জোহরান মামদানির রাজনীতির সঙ্গে সামঞ্জস্য রেখেই রামা দেখিয়েছেন- আভিজাত্য প্রকাশে বিলাসিতা নয় বরং মূল্যবোধই মুখ্য।

১ জানুয়ারি অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে রামা দুওয়াজিকে দেখা যায় বিখ্যাত ফরাসি ফ্যাশন হাউস ব্যালেনসিয়াগার একটি ফানেল নেক উল কোটে। তবে চমক ছিল এখানে- এই পোশাকটি তিনি কিনেননি বরং নিউইয়র্কের জনপ্রিয় বিলাসবহুল রেন্টাল সার্ভিস অলব্রাইট ফ্যাশন লাইব্রেরি থেকে ভাড়া করেছিলেন। তার সাজ সম্পূর্ণ করেন ভিনটেজ সোনালি কানের দুল ও ‘মিস্টা’ ব্র্যান্ডের বুট জুতা দিয়ে।

পরদিন সিটি হলে আয়োজিত আনুষ্ঠানিক অভিষেক অনুষ্ঠানে রামার পোশাক আরও নজর কাড়ে। সেদিন তিনি পরেছিলেন চকলেট ব্রাউন রঙের ফানেল নেক ফক্স ফার কোট, যা সংগ্রহ করা হয়েছিল ফিলিস্তিনি-লেবানিজ ডিজাইনার সিনথিয়া মেরহেজের কাছ থেকে। খ্যাতনামা স্টাইলিস্ট গ্যাব্রিয়েলা কারেফা-জনসন এই লুককে বর্ণনা করেছেন- ‘রিগ্যাল ইন দ্য পাঙ্কেস্ট ওয়ে’, অর্থাৎ রাজকীয় অথচ সাহসী।
আরও পড়ুন

ফ্যাশন বিশেষজ্ঞরা বলছেন, ভাড়া করা ও ভিনটেজ পোশাক পরার মাধ্যমে রামা দুওয়াজি পরিবেশবান্ধব ও টেকসই ফ্যাশনের পক্ষে স্পষ্ট অবস্থান নিয়েছেন। নিউইয়র্ক ভিনটেজের প্রতিষ্ঠাতা শ্যানন হোয়ির মতে, রামার এই পছন্দ ছোট স্বাধীন ব্যবসা ও পুনর্ব্যবহার-ভিত্তিক ফ্যাশন শিল্পের প্রতি সমর্থনের বার্তা দেয়।

সাম্য, সামাজিক ন্যায় এবং সাধারণ মানুষের পক্ষে রাজনীতি করা এক নেতার জীবনসঙ্গী হিসেবে রামার এই পোশাক নির্বাচন অনেকের চোখে একটি শক্তিশালী নৈতিক অবস্থান। নতুন পোশাকের চাকচিক্য নয় বরং সচেতনতা ও ব্যক্তিত্বকেই যে ফ্যাশনের কেন্দ্রবিন্দু করা যায়- রামা দুওয়াজি তা নতুনভাবে তুলে ধরেছেন।

এএডি/


  বিষয়:   মামদানি  নিউইয়র্ক  মেয়র  জোহরান মামদানি 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: