হিন্দু-মুসলিম প্রেমের নাটক, যা বললেন আরশ খান

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘আমাদের গল্পটা এখানেই শেষ’, যা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। নাটকে হিন্দু যুবকের

2026-01-05T17:26:01+00:00
2026-01-05T18:39:04+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আনন্দ সময়
হিন্দু-মুসলিম প্রেমের নাটক, যা বললেন আরশ খান
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৫:২৬ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৬:৩৯ পিএম  (ভিজিট : ১৬২)
অভিনেতা আরশ খান। ছবি : সংগৃহীত
সম্প্রতি ইউটিউবে মুক্তি পেয়েছে নাটক ‘আমাদের গল্পটা এখানেই শেষ’, যা প্রকাশের পরই সামাজিক মাধ্যমে আলোচনার ঝড় তুলেছে। নাটকে হিন্দু যুবকের চরিত্রে অভিনয় করেছেন আরশ খান, যিনি মুসলিম প্রেমিকাকে বিয়ের জন্য চাপ দেওয়ার চরিত্রে রয়েছেন। এই বিষয়বস্তুর কারণে কিছু ব্যবহারকারী সোশ্যাল মিডিয়ায় বিতর্ক তৈরি করেছেন এবং অভিনেতাকে হুমকিও দিয়েছেন।

বিতর্কের জবাবে ফেসবুকে দীর্ঘ পোস্ট দিয়ে নিজের অবস্থান পরিষ্কার করেছেন আরশ খান। তিনি বলেন, নতুন কাজ নিয়ে আলোচনা ও সমালোচনা স্বাভাবিক এবং একজন অভিনয়শিল্পী হিসেবে তিনি সবসময় বাস্তব জীবন ও সমাজের সঙ্গে মিল রেখে গল্পে কাজ করার চেষ্টা করেন।

আরশের ভাষ্য, দর্শকদের সবসময় একই প্রতিক্রিয়া থাকে না- কেউ কাজ পছন্দ করেন, কেউ অপছন্দ করেন। তিনি সবকিছুকে ইতিবাচকভাবে নেন। তার কাজের মূল উদ্দেশ্য হলো দেশের সংস্কৃতি ও বাস্তবতা তুলে ধরা, সমাজে ভুল বার্তা দেওয়ার কোনো উদ্দেশ্য নেই।
আরও পড়ুন

তিনি আরও জানিয়েছেন, একবার কোনো প্রজেক্ট প্রকাশের পর তা ডিলিট বা সরানো সম্পূর্ণ প্রযোজকের হাতে থাকে। তাই প্রযোজকদের কাছে তিনি অনুরোধ করেছেন, তারা নিজেদের অবস্থান স্পষ্টভাবে প্রকাশ করুন। পাশাপাশি দর্শকদের আশাহত না করার অঙ্গীকারও করেছেন।

শেষে তিনি দর্শকদের উদ্দেশে লিখেছেন, ‘দর্শক ছাড়া আমি শূন্য। সবাইকে ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাই।’

উল্লেখ্য, নাটকটি রচনা ও পরিচালনা করেছেন মেহেদী হাসান জনি, আরশ খানের বিপরীতে অভিনয় করেছেন প্রিয়ন্তী উর্বি। বর্তমানে ইউটিউবে নাটকটি সরানো হয়েছে।

এএডি/


Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: