বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধে ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া

ক্রীড়া ডেস্ক

খেলা

মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ

2026-01-05T18:21:50+00:00
2026-01-05T18:21:50+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
বাংলাদেশে আইপিএলের সম্প্রচার বন্ধে ভারতীয় মিডিয়ার প্রতিক্রিয়া
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:২১ পিএম 
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার প্রতিক্রিয়ায় বাংলাদেশে সম্প্রচার বন্ধের ঘোষণা দিয়েছে সরকার।

সোমবার (৫ জানুয়ারি) তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের পক্ষ থেকে দেওয়া এক বিজ্ঞপ্তিতে বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

এই নির্দেশের পর সরব হয়েছে ভারতীয় গণমাধ্যমগুলো। স্বভাবতই ফলাও করে প্রকাশ করছে সংবাদটি। 

পশ্চিমবঙ্গের জনপ্রিয় সংবাদমাধ্যম আনন্দবাজার পত্রিকা শিরোনাম করেছে— ‘বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার! ‘জনস্বার্থে’ অনির্দিষ্টকালের জন্য সিদ্ধান্ত ইউনূস সরকারের।’ 

সংবাদ প্রতিদিন দিয়েছে— ‘মোস্তাফিজুরের বদলা! বাংলাদেশে নিষিদ্ধ আইপিএল সম্প্রচার, এবার কূটনীতির বাইশ গজে ঢাকা-দিল্লি লড়াই।’

নিউজ ১৮ বাংলার শিরোনাম— ‘এবার বাংলাদেশে ব্যান আইপিএল! সম্প্রচারে জারি নিষেধাজ্ঞা, চরমে উঠল মোস্তাফিজ বিতর্ক।’ 

এবিপি আনন্দের খবর, ‘মোস্তাফিজুরকে বাদ দেওয়ায় আইপিএল সম্প্রচার বন্ধ করল বাংলাদেশ সরকার, সাফ বলে দেওয়া হল...’ 


হিন্দুস্তান টাইমস লিখেছে, ‘বাংলাদেশি মোস্তাফিজ আইপিএল থেকে বাদ যাওয়ার ২ দিন পরই বড় নির্দেশ ইউনূস সরকারের।’

তথ্য মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে জানানো যাচ্ছে যে, ভারতীয় ক্রিকেট বোর্ড কর্তৃক আগামী ২৬ মার্চ ২০২৬ থেকে অনুষ্ঠেয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ক্রিকেট খেলায় বাংলাদেশের তারকা খেলোয়াড় মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স দল থেকে বাদ দেওয়ার নির্দেশ দৃষ্টিগোচর হয়েছে। 

ভারতীয় ক্রিকেট বোর্ডের এহেন সিদ্ধান্তের কোনো যৌক্তিক কারণ জানা নেই এবং এমন সিদ্ধান্ত বাংলাদেশের জনগণকে ব্যথিত, মর্মাহত ও ক্ষুব্ধ করেছে। 

এমতাবস্থায়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আইপিএলের সকল খেলা এবং অনুষ্ঠান প্রচার/সম্প্রচার বন্ধ রাখার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

উল্লেখ্য, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সিদ্ধান্ত নিয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারত যাবে না বাংলাদেশ। আইসিসিকে এই বিষয়ে চিঠি দিয়েছে বিসিবি।

সময়ের আলো/এআর


  বিষয়:   বাংলাদেশ  আইপিএল  ভারতীয় মিডিয়া 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: