ভেনেজুয়েলায় সাম্প্রতিক পরিস্থিতি উদ্বেগের সঙ্গে পর্যবেক্ষণ করছে বাংলাদেশ। বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব বিরোধের ক্ষেত্রে কূটনীতি ও সংলাপই সমাধানের পথ।
পররাষ্ট্র মন্ত্রণালয় সোমবার (৫ জানুয়ারি) এক বার্তায় এ তথ্য জানিয়েছে।
পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, ভেনেজুয়েলার সাম্প্রতিক ঘটনাবলিতে বাংলাদেশ উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ বিশ্বাস করে যে, দেশগুলোর মধ্যে সব বিরোধ সমাধানের জন্য কূটনীতি এবং সংলাপকে প্রাধান্য দেওয়া উচিত। বাংলাদেশ জাতিসংঘ সনদ এবং আন্তর্জাতিক আইনের মৌলিক নীতির প্রতি দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করছে।
উল্লেখ্য, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নির্দেশে মার্কিন বাহিনী গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে অভিযান চালিয়ে দেশটির প্রেসিডেন্ট নিকোলা মাদুরো এবং তার স্ত্রীকে আটক করে।
আরআর