কুড়িগ্রামে ২৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ

কুড়িগ্রাম প্রতিনিধি

সারাদেশ

কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়েগবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ডবাংলাদেশ(বিজিবি)। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায়

2026-01-05T18:51:48+00:00
2026-01-05T18:51:48+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
কুড়িগ্রামে ২৮ লাখ টাকার চোরাই পণ্য জব্দ
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৬:৫১ পিএম   (ভিজিট : ১২৮)
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে জব্দ করা গরু। সংগৃহীত ছবি
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে গবাদিপশু ও মাদকসহ বিপুল পরিমাণ চোরাই পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত পণ্যের বাজারমূল্য প্রায় ২৮ লাখ টাকা।

সোমবার (৫ জানুয়ারি) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন কুড়িগ্রাম ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক।

বিজিবি সূত্র জানায়, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে গত ৭২ ঘণ্টা ধারাবাহিকভাবে অভিযান চালানো হয়। এসব অভিযানে মোট ২৮ লাখ ৪১ হাজার ৪০০ টাকা মূল্যমানের বিভিন্ন ধরনের অবৈধ চোরাই মালামাল জব্দ করা হয়। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে মহিষ, গরু, মদ, গাঁজা, ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট, চিনি, ফুচকা ও কসমেটিক। 


লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব-উল-হক বলেন, সীমান্ত এলাকায় চোরাচালানকারীদের তৎপরতা রোধে বিজিবি সদস্যরা সতর্কতা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছেন। দেশের সার্বভৌমত্ব রক্ষা এবং সীমান্ত নিরাপদ রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আআ/আরআর


  বিষয়:   কুড়িগ্রাম  বিজিবি  পণ্য  জব্দ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: