কয়েদির পোশাকে মাদুরোকে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের আদালতে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের আদালতে নেওয়া হয়েছে। এসময় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কয়েদি পোশাকে

2026-01-05T19:42:39+00:00
2026-01-05T20:10:11+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
কয়েদির পোশাকে মাদুরোকে নেওয়া হলো যুক্তরাষ্ট্রের আদালতে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৪২ পিএম  আপডেট: ০৫.০১.২০২৬ ৮:১০ পিএম
আদালতে নেওয়ার সময় কয়েদি পোশাক ও হাতকড়া পরিহিত মাদুরো ও তার স্ত্রী। ছবি : বিবিসি
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে কড়া নিরাপত্তায় নিউ ইয়র্কের আদালতে নেওয়া হয়েছে। এসময় মাদুরো এবং তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসকে কয়েদি পোশাকে দেখা যায়। 

স্থানীয় সময় সোমবার (৫ জানুয়ারি) হেলিকপ্টারে করে তাদের আদালতে নেওয়া হয়। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।

বিবিসি প্রকাশিত কিছু ছবিতে দেখা যায়, তাদের চারপাশে সশস্ত্রবাহিনীর কড়া নিরাপত্তা। সবশেষ খবর অনুযায়ী, মাদুরো ও তার স্ত্রীকে নিয়ে নিরাপত্তা রক্ষীরা ম্যানহাটন কোর্ট বিল্ডিংয়ে পৌঁছায়।

মাদুরোকে আদালতের উদ্দেশে হেলিকপ্টারে তোলার আগের মুহূর্ত। ছুব : বিবিসি

যখন আদালতে নেওয়ার উদ্দেশে মাদুরোকে হেলিকপ্টারে তোলা হয় তখন তাকে হাতকড়া পরা দেখা যায়। সশস্ত্র বাহিনীরা কড়া নিরাপত্তায় নিয়োজিত ছিলেন। এসময় মাদুরোকে কিছুটা ধীরে হাঁটতেও দেখা যায়। পরে তাকে একই অবস্থায় হেলিকপ্টার থেকে বের হতে দেখা যায়। এরপর একটি সাঁজোয়া যানে তাকে স্থানান্তরিত করা হয়। এসময় তার পাশাপাশি স্ত্রী ফ্লোরেসও ছিলেন।

হেলিকপ্টার থেকে নামানোর পর মাদুরোকে তোলা হয় সামরিক যানে। ছবি : বিবিসি

বিবিসি বলছে, ড্রাগ এনফোর্সমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন (ডিইএ) এর বেশ কয়েকজন সদস্য মাদুরোর নিরাপত্তার দায়িত্বে রয়েছে।


ভেনেজুয়েলানরা হয়তো কখনো এমন পরিস্থিতি দেখার জন্য প্রস্তুত ছিল না। বিবিসির প্রকাশিত ছবিগুলোতে মাদুরোকে পুরোপুরি একবারেই সাধারণ দেখাচ্ছে, অথচ দুইদিন আগেও তিনি ভেনেজুয়েলার সর্বোচ্চ ক্ষমতাধর ছিলেন। ম্যানহাটনের একটি আদালতে তার বিরুদ্ধে অভিযোগের পূর্ণাঙ্গ তালিকা আজ পরে পড়া হবে।

সময়ের আলো/ এসকে/


  বিষয়:   কয়েদি পোশাক  মাদুরো  যুক্তরাষ্ট্র  আদালত 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: