অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি হাসপাতালে ভর্তি

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেশের খ্যাতনামা গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। হঠাৎ শারীরিক জটিলতা

2026-01-05T19:56:44+00:00
2026-01-05T19:56:44+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
অর্ণবের স্ত্রী সংগীতশিল্পী সুনিধি হাসপাতালে ভর্তি
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৭:৫৬ পিএম 
গায়ক শায়ান চৌধুরী অর্ণব এবং তার স্ত্রী গায়িকা সুনিধি নায়েক। ছবি : সংগৃহীত
ওপার বাংলার জনপ্রিয় কণ্ঠশিল্পী সুনিধি নায়েক বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন। তিনি দেশের খ্যাতনামা গায়ক শায়ান চৌধুরী অর্ণবের স্ত্রী। হঠাৎ শারীরিক জটিলতা দেখা দেওয়ায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বিষয়টি নিজেই সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছেন সুনিধি। গত পাঁচ দিন ধরে তিনি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। শ্বাসকষ্টসহ শারীরিক নানা সমস্যায় ভুগছিলেন এই গায়িকা। এমন অবস্থায় অসুস্থ স্বামী অর্ণব নিজেই তাকে হাসপাতালে নিয়ে যান।

রোববার (৪ জানুয়ারি) ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে সুনিধি জানান, ঢাকার দূষণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে।

পোস্টে তিনি লেখেন, এই দেশে তার নিজের কোনো পরিবারের সদস্য নেই। চার দিন আগে হঠাৎ শ্বাস নিতে কষ্ট হচ্ছিল, তখনই অর্ণব তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করান- যদিও অর্ণব নিজেও অসুস্থ ছিলেন।
আরও পড়ুন

হাসপাতালে থাকার সময় সুনিধির পাশে দাঁড়িয়েছেন ঘনিষ্ঠজন ত্রয়ী ইসলাম। তাকে বোনের মতো পাশে পাওয়ার কথা উল্লেখ করে সুনিধি জানান, জরুরি মুহূর্ত থেকে শুরু করে ভর্তি হওয়া পর্যন্ত সবকিছুই ত্রয়ী দেখভাল করেছেন। পাশাপাশি বন্ধুরাও নিয়মিত খোঁজখবর নিচ্ছেন বলে জানান তিনি।

বর্তমানে সুনিধির শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে। তবে পুরোপুরি সুস্থ হতে এখনও সময় লাগবে বলে জানিয়েছেন তিনি। পোস্টের শেষাংশে ভক্তদের উদ্দেশে সুনিধি বলেন, ধীরে ধীরে সুস্থ হয়ে উঠলেও কিছু জটিলতা এখনো রয়ে গেছে। এ সময় সবার কাছে তার জন্য দোয়া ও প্রার্থনা কামনা করেছেন এই শিল্পী।

এএডি/
  বিষয়:   গায়ক  শায়ান চৌধুরী অর্ণব  গায়িকা  সুনিধি নায়েক 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: