ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থীদের নির্বাচনী হলফনামায় দেওয়া সম্পদের বিবরণী খতিয়ে দেখার কথা বলেছেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মোহাম্মদ আবদুল মোমেন।
একই সঙ্গে হলফনামায় কোনো অসঙ্গতি বা সন্দেহজনক তথ্য পাওয়া গেলে সেগুলোও পরীক্ষা-নিরীক্ষা করে দেখার কথাও বলেছেন তিনি।
সোমবার (৫ জানুয়ারি) সাংবাদিকদের এ কথা জানান তিনি।
দুদক চেয়ারম্যান বলেন, ‘যারা নির্বাচনে প্রার্থী হয়েছেন, তাদের হলফনামায় সম্পত্তির বিবরণ আছে। কারো সম্পত্তির তথ্য সন্দেহজনক মনে হলে সেটা বের করে আমাদের জানানোর জন্য ইসিকে অনুরোধ জানিয়েছি।’
আব্দুল মোমেন বলেন, ‘দুর্নীতি কোনো আপোসযোগ্য বিষয় নয়। দুদকের নতুন গেজেটে আপোসের বিষয় থাকলে তা নিয়ে সরকারের সঙ্গে আলোচনা করা হবে।’
সময়ের আলো/এআর