মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম। তিনি নিউইয়র্কের অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত। উইকস্ট্রম আদালত থেকে

2026-01-05T21:41:48+00:00
2026-01-05T21:41:48+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪১ পিএম 
নিকোলাস মাদুরো ও ডেভিড উইকস্ট্রম। ছবি : সংগৃহীত
ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর পক্ষে আদালতে শুনানি করবেন ডেভিড উইকস্ট্রম। তিনি নিউইয়র্কের অভিজ্ঞ ফৌজদারি আইনজীবী হিসেবে পরিচিত। উইকস্ট্রম আদালত থেকে নিয়োগপ্রাপ্ত আইনজীবী।

সোমবার (৫ জানুয়ারি) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম নিউইয়র্ক টাইমস। তবে নিকোলাস মাদুর সম্ভবত নিজ উদ্যোগেও একজন আইনজীবী নিয়োগ করবেন বলে জানা গেছে।

মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেস  ফ্লোরেসকে ইতোমধ্যে নিউইয়র্কের ম্যানহাটন ফেডারেল আদালত চত্বরে নেওয়া হয়েছে। স্থানীয় সময় দুপুর ১২টায় তাদের আদালতে তোলার কথা রয়েছে।


ডেভিড উইকস্ট্রম আগে হন্ডুরাসের সাবেক প্রেসিডেন্ট হুয়ান অরল্যান্ডো হার্নান্দেজের ভাইয়ের পক্ষে মামলা লড়েছিলেন। মাদুরোর মতোই যেসব অভিযোগে হার্নান্দেজ দোষী সাব্যস্ত হয়েছিলেন, সেগুলোর ভিত্তিতেই সেই মামলা হয়েছিল; তবে পরে তাকে ট্রাম্প ক্ষমা করে দেন।

এ ছাড়া ডেভিড উইকস্ট্রম নিউইয়র্ক সিটির সাবেক মেয়র এরিক অ্যাডামসের বিরুদ্ধে করা মামলার কৌঁসুলি ডেরেক উইকস্ট্রমের বাবা।

সময়ের আলো/ এসকে/


  বিষয়:   মাদুরো  আদালত  শুনানি  ডেভিড উইকস্ট্রম 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: