গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন।সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর

2026-01-05T21:49:38+00:00
2026-01-05T21:49:38+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
জাতীয়
গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে : ধর্ম উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: সোমবার, ৫ জানুয়ারি, ২০২৬, ৯:৪৯ পিএম 
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন। ফাইল ছবি
গণভোটের মাধ্যমে ফ্যাসিস্ট তৈরির পথ বন্ধ হবে বলে জানিয়েছে ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন

সোমবার (৫ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে ইসলামিক ফাউন্ডেশন মিলনায়তনে গণভোট বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে অনুষ্ঠিত কর্মশালায় তিনি এ কথা জানান। 

ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, বাংলাদেশে একবার কেউ ক্ষমতায় বসতে পারলে নানা ছল-চাতুরি ও কলাকৌশলের মাধ্যমে ক্ষমতা দীর্ঘায়িত করতে চায়। বিগত ৫৪ বছরের ইতিহাসে এ দেশে এটাই ঘটেছে। গণভোটের মাধ্যমে এ অবস্থার পরিবর্তন ঘটবে। তত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি ও বিরোধী দল একত্রে কাজ করতে পারবে।

তিনি বলেন,  দেশব্যাপী ইসলামিক ফাউন্ডেশনের নেটওয়ার্ক বিস্তৃত। এটিকে শক্তিশালী করা গেলে দেশ ও জাতির প্রভূত কল্যাণ সাধিত হবে। তিনি ইসলামিক ফাউন্ডেশনকে অধিদপ্তরে রূপান্তরের বিষয়ে উদ্যোগ গ্রহণের আশ্বাস দেন।

ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী অধ্যাপক আলী রীয়াজ ও মনির হায়দার, মন্ত্রিপরিষদ সচিব ড. মো. আব্দুর রশীদ ও ধর্মসচিব মো. কামাল উদ্দিন।


অধ্যাপক আলী রীয়াজ বলেন, গণভোটে হ্যাঁ জয়ী হলে বাংলাদেশে হাসিনার মতো আর ফ্যাসিস্ট তৈরি হবে না। আগামী ৫০ বছরে বাংলাদেশের ভবিষ্যত পথরেখা কী হবে তা গণভোটের মাধ্যমে নির্ধারিত হবে। 

গণভোটের বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ইমামদেরকে সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।

দিনব্যাপী এ কর্মশালায় সারা দেশ থেকে চার শতাধিক আলেম-ওলামা ও ইসলামিক ফাউন্ডেশনের মাঠ পর্যায়ের কর্মকর্তা অংশ নেন। 

আরআর


  বিষয়:   ধর্ম উপদেষ্টা  আ ফ ম খালিদ হোসেন  গণভোট  ফ্যাসিস্ট 


Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: