রান তাড়ায় রংপুরের হয়ে শুরু থেকেই ঝড় তোলেন ওপেনার কাইল মেয়ার্স। শুরু থেকেই মারমুখী ছিলেন তিনি। তার ব্যাটে ভর করেই পাওয়ারপ্লের ফায়দা লুটেছে রংপুর।
আরেক প্রান্তে ৮ বলে ১০ রান করে বিদায় নেন লিটন দাস। মালান কিছুটা ধীরগতিতেই খেলেছেন। আগ্রাসী ব্যাটিংয়ে এগিয়েছেন মায়ার্স।
পাওয়ারপ্লের ৬ ওভারে লিটনকে হারিয়ে ৭২ রান তোলে রংপুর রাইডার্স। পাওয়ারপ্লে শেষেই থেমেছেন মায়ার্স। বিদায় নেওয়ার আগে তুলে নেন দারুণ এক ফিফটি। ২৫ বলে ৫০ রানের ঝড়ো ইনিংস খেলে দলের ৮০ রানের মাথায় থামেন মায়ার্স।
তিনে নামা মালান সুবিধা করতে পারেননি বেশি। ক্রিজে টিকে থাকলেও এগিয়েছেন ধীরেসুস্থে। ৩০ বলে ৩০ রান করে আউট হয়েছেন মালান। এর আগের ওভারে আউট হন তাওহিদ হৃদয়। ১৫ বলে ১৭ রান করে বিদায় নেন তিনি।
শেষ দিকে খুশদিল শাহ এবং মাহমুদুউল্লাহ রিয়াদের দায়িত্বশীল ব্যাটিংয়ে হেসেখেলে জয়ের বন্দরে পৌছায় রংপুর। ১২ বলে ২২ রান করেছেন খুশদিল।
১৯ বলে ৩০ রানের হার না মানা ইনিংস খেলে দলকে জিতিয়ে মাঠ ছাড়ে রংপুর রাইডার্স।
সময়ের আলো/এআর