ট্রাম্পের বিরুদ্ধে ‘অস্ত্র হাতে নিতে’ আমি প্রস্তুত : কলম্বিয়ার প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

দেশ রক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পর

2026-01-06T01:22:49+00:00
2026-01-06T01:24:07+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
ট্রাম্পের বিরুদ্ধে ‘অস্ত্র হাতে নিতে’ আমি প্রস্তুত : কলম্বিয়ার প্রেসিডেন্ট
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১:২২ এএম  আপডেট: ০৬.০১.২০২৬ ১:২৪ এএম
কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। সংগৃহীত ছবি
দেশ রক্ষায় প্রয়োজনে আবারও অস্ত্র হাতে নেওয়ার ঘোষণা দিয়েছেন কলম্বিয়ার প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একাধিক হুমকির পর কলম্বিয়ার প্রেসিডেন্ট এ কথা বলেন।

এক্সে দেওয়া এক পোস্টে গুস্তাভো পেত্রো জানান, আমেরিকা যদি তাকে বা তার দেশকে লক্ষ্য করে কোনো সামরিক হামলার সিদ্ধান্ত নেয়, তবে তিনি সশস্ত্র প্রতিরোধে নামতে বাধ্য হবেন। পোস্টে তিনি মাদক পাচার দমনে নিজের সরকারের গৃহীত পদক্ষেপগুলো তুলে ধরেন— যার সমালোচনা করে সম্প্রতি ট্রাম্প তাকে ‘অযোগ্য’ হিসেবে অভিহিত করেছেন।

পেত্রো সতর্ক করে বলেন, কলম্বিয়ায় মাদক পাচারকারীদের আস্তানায় যুক্তরাষ্ট্রের সামরিক হামলা চালানো হলে অসংখ্য নিরীহ শিশু নিহত হওয়ার ঝুঁকি রয়েছে। এটি দীর্ঘদিনের সশস্ত্র সংঘাত নিরসনে বাধা হবে এবং বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে নতুন সদস্য সংগ্রহে সহায়তা করবে।

তিনি আরও যোগ করেন, জনগণের বিপুল জনসমর্থনপুষ্ট কোনো প্রেসিডেন্টকে গ্রেফতারের চেষ্টা করা হলে তা দেশজুড়ে গণঅভ্যুত্থানের জন্ম দেবে।

সাবেক এম-১৯ গেরিলা গোষ্ঠীর সদস্য পেত্রো আরও বলেন, আমি শপথ করেছিলাম আর কখনো অস্ত্র ধরব না… কিন্তু মাতৃভূমির জন্য আমি আবার অস্ত্র ধরব।


এর আগে গত রোববার প্রেসিডেন্ট ট্রাম্প পেত্রোকে তীব্র আক্রমণ করে বলেন, পেত্রো কোকেন তৈরি ও বিক্রি করতে পছন্দ করেন, তবে তিনি আর বেশিদিন তা করতে পারবেন না।

সাংবাদিকদের পক্ষ থেকে কলম্বিয়ায় সামরিক অভিযানের সম্ভাবনা নিয়ে জানতে চাইলে ট্রাম্প উত্তর দেন, শুনতে তো ভালোই লাগছে।

প্রসঙ্গত, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর ট্রাম্পের এমন মন্তব্য কলম্বিয়া ও যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের কূটনৈতিক সম্পর্কের মধ্যে চরম উত্তেজনা সৃষ্টি করেছে।

এফআর


  বিষয়:   ট্রাম্পের বিরুদ্ধে  অস্ত্র হাতে নিতে  আমি প্রস্তুত  কলম্বিয়ার প্রেসিডেন্ট 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: