বাবা-মায়ের মুক্তি চাইলেন মাদুরোর ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছেন তাদের ছেলে নিকোলাস মাদুরো

2026-01-06T04:27:35+00:00
2026-01-06T04:27:35+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
আন্তর্জাতিক
বাবা-মায়ের মুক্তি চাইলেন মাদুরোর ছেলে
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:২৭ এএম 
প্রেসিডেন্ট মাদুরোর ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রের বিশেষ অভিযানে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো ও তার স্ত্রী সিলিয়া ফ্লোরেসের মুক্তির দাবি জানিয়েছেন তাদের ছেলে নিকোলাস মাদুরো গুয়েরা।

মাদুরো দম্পতিকে আটকের পর দেওয়া প্রথম ভাষণে ভেনেজুয়েলার কংগ্রেস সদস্য মাদুরো গুয়েরা এক কথা বলেন। একইসঙ্গে তার বাবা-মাকে ধরার জন্য চালানো মার্কিন অভিযানের তীব্র সমালোচনা করেন তিনি।

মাদুরো গুয়েরা বলেন, যদি আমরা একজন রাষ্ট্রপ্রধানকে অপহরণ করার বিষয়টিকে স্বাভাবিক হিসেবে গ্রহণ করি, তবে বিশ্বের কোনো দেশই আর নিরাপদ থাকবে না। আজ এটি ভেনেজুয়েলার সঙ্গে ঘটেছে। কাল হয়তো এমন কোনো দেশের সঙ্গে ঘটবে, যারা কারো বশ্যতা স্বীকার করতে রাজি নয়।

তিনি আরও সতর্ক করে বলেন, এটি কেবল কোনো অঞ্চলের সমস্যা নয় বরং এটি বিশ্ব রাজনীতির স্থিতিশীলতার জন্য এক সরাসরি হুমকি।


বক্তব্যের শেষে মাদুরো গুয়েরা যুক্তরাষ্ট্রের কাছে তার বাবা-মায়ের নিঃশর্ত মুক্তি দাবি করেন। একইসঙ্গে, যুক্তরাষ্ট্র এই মামলায় উদ্দেশ্যপ্রণোদিতভাবে তার নিজের নামও জড়িয়েছে বলে তিনি তীব্র নিন্দা জানান।

এফআর


  বিষয়:   ভেনেজুয়েলা  প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো  সিলিয়া ফ্লোরেস  মুক্তির দাবি  মাদুরোর ছেলে 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: