জকসু নির্বাচন : নারী ভোটারদের উচ্ছ্বাস

জবি প্রতিনিধি

শিক্ষা

তিন দফা পেছানোর পর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের

2026-01-06T11:42:26+00:00
2026-01-06T11:42:26+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচন : নারী ভোটারদের উচ্ছ্বাস
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৪২ এএম   (ভিজিট : ১৫৮)
জকসু নির্বাচনে নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে নারী ভোটারদের উপস্থিতি নজরকাড়া। ছবি : সময়ের আলো
তিন দফা পেছানোর পর আজ মঙ্গলবার (৬ জানুয়ারি) শুরু হয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জকসু) ও হল সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। এদিন সকাল থেকেই বিভিন্ন ভোটকেন্দ্রে ভোটারদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি দেখা গেছে। তিন দফা নির্বাচন পেছানোর কারণে শিক্ষার্থীদের মাঝে কিছুটা হতাশা কাজ করলেও ভোটের দিন ঘিরে সেই হতাশা কেটে গিয়ে আনন্দে রূপ নিয়েছে।

এদিকে নারী ভোটারদের মধ্যে দেখা গেছে বাড়তি উৎসাহ ও উচ্ছ্বাস। বিশ্ববিদ্যালয়ের একমাত্র ছাত্রী হল নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের কেন্দ্রে ভোট দিয়ে তানজিলা আক্তার নামে এক শিক্ষার্থী বলেন, ‘জকসুই আমার জীবনের প্রথম ভোট। ভোট দিতে পারায় আমি অত্যন্ত আনন্দিত।  ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হচ্ছে। আশা করছি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে যোগ্য প্রার্থীই নির্বাচিত হবে।’

আমেনা খাতুন নামে আরেক শিক্ষার্থী বলেন, ‘জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম নির্বাচন এটি। ভেবেছিলাম, জকসু হয়তো আর হবে না। অবশেষে বহুল প্রতীক্ষিত জকসু আজ হচ্ছে, আর এ ইতিহাসের সাক্ষী হতে পারায় আমি খুশি।’ 

নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলের ভোটকেন্দ্রের প্রধান ড. বুশরা জামান বলেন, জকসুতে শিক্ষার্থীদের উপস্থিতি মোটামুটি ভালোই। আশা করছি আমরা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে পারবো।

জানা যায়, এ নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮ বুথে মোট ১৬ হাজার ৫০০ শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। এছাড়া একটি হল সংসদে ১২৪২ জন শিক্ষার্থী ভোটাধিকার প্রয়োগ করবেন। বিকাল সাড়ে ৩টার মধ্যে কেন্দ্রে লাইনে দাঁড়ানো শিক্ষার্থীরা ভোট দেওয়ার সুযোগ পাবেন।


ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় দেখা যায়, মুক্তিযুদ্ধ ও গণতন্ত্র পদে ৪ জন, শিক্ষা ও গবেষণা পদে ৯ জন, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক পদে ৫ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে ৫ জন, আইন ও মানবাধিকার সম্পাদক পদে ৪ জন, আন্তর্জাতিক সম্পাদক পদে ৮ জন, সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক পদে ৭ জন, ক্রীড়া সম্পাদক পদে ৭ জন, পরিবহন সম্পাদক পদে ৪ জন, সমাজসেবা ও শিক্ষার্থী কল্যাণ সম্পাদক পদে ১০ জন, পাঠাগার ও সেমিনার সম্পাদক পদে ৭ জন এবং সদস্য পদে ৭ জনের বিপরীতে ৫৭ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করা হয়েছে।

‎ছাত্রী হলে ১৩ পদের মধ্যে সহ-সভাপতি (ভিপি) পদে ৩ জন, সাধারণ সম্পাদক (জিএস) পদে ৩ জন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ২ জন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে ২ জন, সংস্কৃতি সম্পাদক পদে ৪ জন, পাঠাগার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া সম্পাদক পদে ২ জন, সমাজ সেবা ও শিক্ষার্থীকল্যাণ সম্পাদক পদে ৩ জন, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদকে ৪ জন এবং ৪টি সদস্য পদের বিপরীতে ৮ জন প্রার্থীর প্রাথমিক তালিকা প্রকাশ করেছে হল সংসদে।

আরআর


  বিষয়:   জকসু নির্বাচন  নারী  ভোট  উচ্ছ্বাস  জগন্নাথ বিশ্ববিদ্যালয় 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: