যৌনকর্মীদের টাকা না দিয়ে মার খেলেন ভারতীয় যুবক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

থাইল্যান্ডের পাতায়া শহরের ওয়াকিং স্ট্রিট এলাকায় এক ভারতীয় যুবক যৌনকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন। ঘটনাটির মুল সূত্র পাত হয়, টাকার

2026-01-06T14:33:54+00:00
2026-01-06T14:52:02+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক
যৌনকর্মীদের টাকা না দিয়ে মার খেলেন ভারতীয় যুবক
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৩৩ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ২:৫২ পিএম
যৌনকর্মীদের টাকা না দিয়ে মার খেলেন যুবক। ছবি : হিন্দুস্তান টাইমস
থাইল্যান্ডের পাতায়া শহরের ওয়াকিং স্ট্রিট এলাকায় এক ভারতীয় যুবক যৌনকর্মীদের হাতে মারধরের শিকার হয়েছেন। ঘটনাটির মুল সূত্র পাত হয়, টাকার বিনিময়ে যৌন পরিষেবা নিয়ে বিরোধের জেরে ঘটে। যুবকটি পুরো টাকা দিতে অস্বীকার করেছিলেন তাই সেই কারণে রূপান্তরকামী যৌনকর্মীদের এক দল তাকে বেধড়ক মারধর করে।

সামাজিক যোগাযোগ মাধ্যমের ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়, এক যুবককে একদল রূপান্তরকামী যৌনকর্মী রাস্তায় ফেলে দিয়ে মারধর করছে। মারধরের দৃশ্যটি দ্রুত সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। স্থানীয় সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে জানা গেছে, ওই যুবকের নাম রাজ। ঘটনার পর ২৭ ডিসেম্বর ভোর সাড়ে ৫টার দিকে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তার মুখ ও মাথার পিছনে আঘাতের চিহ্ন ছিল।
আরও পড়ুন

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ওয়াকিং স্ট্রিটের কাছে রাজ নামক ভারতীয় যুবক এক রূপান্তরকামী যৌনকর্মীর সঙ্গে তর্কে জড়িয়ে পড়েন। তর্কের পর হাতাহাতি শুরু হলে, ওই রূপান্তরকামী যৌনকর্মী আরও কয়েকজনকে ডেকে আনেন এবং তারা সবাই মিলে যুবকটির উপর হামলা করেন।

এখনো পর্যন্ত, ওই যুবক অভিযোগ দায়ের করেননি এবং ঘটনা সম্পর্কে কোনো মন্তব্য করেননি। তবে, স্থানীয় পুলিশ ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে। পুলিশ ইতিমধ্যেই প্রত্যক্ষদর্শীদের সাথে কথা বলেছে এবং এলাকার সিসিটিভি ফুটেজও পরীক্ষা করছে।

এএডি/
  বিষয়:   যৌনকর্মী  থাইল্যান্ড  পাতায়া  সেক্স 


Advertisement
Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: