নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার

রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা

সারাদেশ

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের

2026-01-06T14:53:56+00:00
2026-01-06T14:53:56+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
সারাদেশ
নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার
রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ২:৫৩ পিএম 
মোহাম্মদ শাহেদ ইসলাম। সংগৃহীত ছবি
চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় মোহাম্মদ শাহেদ ইসলাম (১৭) নামে নিখোঁজ স্কুলছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে উপজেলার পারুয়া ইউনিয়নের হাজারি বিল থেকে শিক্ষার্থীর লাশটি উদ্ধার করা হয়। 

শাহেদ ইসলাম ইউনিয়নের পূর্ব সাহাব্দীনগর মহৎপাড়া গ্রামের প্রবাসী মোহাম্মদ আব্দুল মোনাফের ছেলে। পারুয়া সাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণির ছাত্র ছিলেন তিনি। 

পরিবারের সদস্যরা জানান, সোমবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬টার দিকে শাহেদ ইসলাম বাড়ি থেকে বের হয়। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর থেকেই দুশ্চিন্তার মধ্যে সময় কাটছিল পরিবারের সদস্যদের। ওই দিন রাতে রাঙ্গুনিয়া মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। মঙ্গলবার সকালে বাড়ির পাশের বিলে তার গলাকাটা লাশ দেখতে পায় স্থানীয়রা।


রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরমান হোসেন বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে আসি। প্রাথমিকভাবে এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। 

আআ/আরআর


  বিষয়:   রাঙ্গুনিয়া  লাশ  নিখোঁজ  শিক্ষার্থী  পুলিশ 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: