‘কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে’

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

বাংলাদেশে এলপিজির দাম বৃদ্ধির পেছনে কারসাজির অভিযোগ তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।মঙ্গলবার (৬ জানুয়ারি)

2026-01-06T15:15:23+00:00
2026-01-06T15:15:23+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
জাতীয়
‘কারসাজি করে এলপি গ্যাসের দাম বাড়িয়েছে’
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:১৫ পিএম 
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। ফাইল ছবি
বাংলাদেশে এলপিজির দাম বৃদ্ধির পেছনে কারসাজির অভিযোগ তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সচিবালয়ে অনুষ্ঠিত সরকারি ক্রয় ও অর্থনৈতিক বিষয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, কিছু ব্যবসায়ী বাজারে অস্বাভাবিকভাবে দাম বাড়ানোর জন্য আগেভাগেই সুযোগ নিয়েছে।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) এলপিজির দাম কিছুটা বৃদ্ধি করেছে, কিন্তু এর সাথে কোনো বাস্তব কারণ নেই বলে দাবি করেছেন জ্বালানি উপদেষ্টা। তিনি জানান, বাজারে যে অস্বাভাবিক দাম বৃদ্ধি হয়েছে তা মূলত কারসাজির ফল।
আরও পড়ুন

এলপিজির দাম বৃদ্ধির এই পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য কেবিনেট সেক্রেটারিকে নির্দেশ দেওয়া হয়েছে যে, প্রতিটি জেলা শহরে মোবাইল কোর্ট পরিচালনা করে তদারকি করা হবে।

এ বিষয়ে প্রশ্ন করা হলে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা বলেন, খুচরা এবং পাইকারি ব্যবসায়ীরা মিলে এই দাম বাড়ানোর কারসাজিতে জড়িত রয়েছে।

এলপিজির দাম বৃদ্ধি নিয়ে সরকারিভাবে নেওয়া পদক্ষেপের মধ্যে এর সাময়িক সমাধান নিশ্চিত করতে কাজ চলছে এবং অস্বাভাবিক দাম বৃদ্ধির পেছনে যারা দায়ী তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

এএডি/
  বিষয়:   বিদ্যুৎ  জ্বালানি  খনিজ সম্পদ  উপদেষ্টা  মুহাম্মদ ফাওজুল কবির খান 


Advertisement
Loading...
Loading...
জাতীয়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: