জুুলাই আন্দোলনকে অবজ্ঞা মানে ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর

নিজস্ব প্রতিবেদক

আইন-আদালত

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, এটাকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া

2026-01-06T15:21:09+00:00
2026-01-06T15:21:09+00:00
 
  সোমবার, ২০ জুলাই ২০২৬,
৫ শ্রাবণ ১৪৩৩
সোমবার, ২০ জুলাই ২০২৬
আইন-আদালত
জুুলাই আন্দোলনকে অবজ্ঞা মানে ধৃষ্টতা : চিফ প্রসিকিউটর
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম 
চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। সংগৃহীত ছবি
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম বলেছেন, জুলাই আন্দোলন ছিল জাতীয় মুক্তির সংগ্রাম, এটাকে অবজ্ঞা করে বক্তব্য দেওয়া ধৃষ্টতা। 

মঙ্গলবার (৬ জানুয়ারি) ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের অভিযোগ গঠনের শুনানি চলাকালে তিনি এ কথা বলেন। 

শুনানিতে সালমান এফ রহমান ও আনিসুল হকের আইনজীবী বলেন, জুলাইয়ে কারফিউ দেওয়া হয়েছিল জনগণের জানমাল রক্ষায়। এর প্রতিবাদ জানিয়ে বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর বলেন, এসব বলাটা ধৃষ্টতা।

এ সময় চিফ প্রসিকিউটর বলেন, বাংলাদেশের কোনো আদালতেই জুলাই অভ্যুত্থানকে নিয়ে প্রশ্ন তোলা যাবে না। জুলাই চার্টার ও জুলাই ঘোষণাপত্র জাতির মুক্তি সংগ্রাম হিসেবে বিবেচিত।

জুলাই আন্দোলনকে কোনোভাবেই সন্ত্রাসী আন্দোলন ছিল বলে কারফিউ দেওয়া হয়েছিল বলার সুযোগ নেই বলেও ট্রাইব্যুনালকে জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।


পরে সালমান এফ রহমান ও আনিসুল হকের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ১২ জানুয়ারি দিন ধার্য করেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন দুই সদস্যের বিচারিক প্যানেল। প্যানেলের অন্য সদস্য হলেন, বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ।

আরআর


  বিষয়:   চিফ প্রসিকিউটর  মোহাম্মদ তাজুল ইসলাম  জুলাই  আন্দোলন 


Loading...
Loading...
আইন-আদালত- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: