বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে চলমান ধরপাকড়ের মধ্যেই বাংলাদেশিদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পোস্ট নতুন করে

2026-01-06T15:21:23+00:00
2026-01-06T15:22:56+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
আন্তর্জাতিক
বাংলাদেশিদের নিয়ে যে বার্তা দিলেন ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৩:২১ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৩:২২ পিএম  (ভিজিট : ৩৪৩)
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি : সংগৃহীত
যুক্তরাষ্ট্রে অভিবাসন ইস্যুতে চলমান ধরপাকড়ের মধ্যেই বাংলাদেশিদের নিয়ে একটি পোস্ট দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই পোস্ট নতুন করে বাংলাদেশি অধ্যুষিত নিউইয়র্কের জ্যাকসন হাইটস এলাকায় উদ্বেগ ও উৎকণ্ঠার পরিবেশ তৈরি করেছে।

রোববার (৪ জানুয়ারি) ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ একটি তালিকা প্রকাশ করেন। সেখানে তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রে বসবাসরত বাংলাদেশি অভিবাসী পরিবারগুলোর প্রায় ৫৪.৮ শতাংশ কোনো না কোনো সরকারি সুবিধা গ্রহণ করছেন।

তালিকাটির শিরোনাম ছিল-‘দেশভিত্তিক অভিবাসীদের মধ্যে সরকারি কল্যাণ সুবিধা গ্রহণের হার’। এতে দেখানো হয়েছে, কোন দেশের অভিবাসীরা তুলনামূলকভাবে বেশি বা কম সরকারি সহায়তা পাচ্ছেন। প্রকাশিত তালিকায় মোট ১২০টি দেশের নাম রয়েছে। এর মধ্যে বাংলাদেশ রয়েছে ১৯তম স্থানে।

দক্ষিণ এশিয়ার দেশগুলোর অবস্থান

তালিকায় দক্ষিণ এশিয়ার আরও চারটি দেশের তথ্য তুলে ধরা হয়েছে। এর মধ্যে- ভুটান প্রথম স্থানে রয়েছে (৮১.৪ শতাংশ), আফগানিস্তান ষষ্ঠ স্থানে (৬৮.১ শতাংশ), পাকিস্তান ৬০তম স্থানে (৪০.২ শতাংশ), নেপাল ৯০তম স্থানে (৩৪.৮ শতাংশ)।

পিউ রিসার্চ সেন্টারের ২০২৫ সালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত দুই দশকে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি অভিবাসীর সংখ্যা দ্রুত বৃদ্ধি পেয়েছে।
২০০০ সালে যেখানে এই সংখ্যা ছিল প্রায় ৪০ হাজার, সেখানে ২০২৩ সালে তা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৭০ হাজারে। অর্থাৎ প্রায় ৫৬৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

সরকারি সুবিধা গ্রহণে শীর্ষ দেশগুলো

তালিকা অনুযায়ী সরকারি সুবিধা গ্রহণের হার সবচেয়ে বেশি যেসব দেশের অভিবাসীদের মধ্যে, সেগুলো হলো- ভুটান, ইয়েমেন (৭৫.২%), সোমালিয়া (৭১.৯%), মার্শাল দ্বীপপুঞ্জ (৭১.৪%), ডোমিনিকান প্রজাতন্ত্র (৬৮.১%), আফগানিস্তান (৬৮.১%), কঙ্গো (৬৬%), গিনি (৬৫.৮%), সামোয়া (৬৩.৪%) এবং কেপ ভার্দে (৬৩.১%)।



সবচেয়ে কম সুবিধা গ্রহণকারী দেশগুলো

অন্যদিকে, সরকারি সুবিধা গ্রহণের হার সবচেয়ে কম যেসব দেশের অভিবাসীদের মধ্যে দেখা গেছে, সেগুলো হলো- বারমুডা (২৫.৫%), সৌদি আরব (২৫.৭%), ইসরায়েল/ফিলিস্তিন (২৫.৯%), আর্জেন্টিনা (২৬.২%), দক্ষিণ আমেরিকার কয়েকটি দেশ (২৬.৭%), কোরিয়া (২৭.২%), জাম্বিয়া (২৮%), পর্তুগাল (২৮.২%), কেনিয়া (২৮.৫%) এবং লিথুয়ানিয়া (২৯.২%)।

দীর্ঘদিন ধরেই অভিবাসীদের যুক্তরাষ্ট্রের জন্য বোঝা হিসেবে উল্লেখ করে আসছেন ডোনাল্ড ট্রাম্প। তিনি সরকারি সুযোগ-সুবিধা কমানোর পক্ষে মত দিয়ে আসছেন। তার এই অবস্থানের কারণে অনেক অভিবাসীর মধ্যে নতুন করে ভয় ও অনিশ্চয়তা ছড়িয়ে পড়েছে।

এদিকে ট্রাম্প ক্যালিফোর্নিয়া ও নিউইয়র্কসহ পাঁচটি অঙ্গরাজ্যের জন্য ১০ বিলিয়ন ডলারের বেশি অর্থ সহায়তা বন্ধের ঘোষণা দিয়েছেন। এর ফলে এসব অঙ্গরাজ্যে চাইল্ড কেয়ার ও সামাজিক সেবা কার্যক্রম বন্ধ হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ট্রাম্পের পোস্টটি দেখতে নিচে ক্লিক করুন











  বিষয়:   ট্রাম্প  বাংলাদশি  অভিবাসন 


Loading...
Loading...
আন্তর্জাতিক- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: