‘পরের বছর আইপিএলে নাম দেওয়ার আগে ভাবতে হবে’

সময়ের আলো ডেস্ক

খেলা

বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়ার পর, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।মঙ্গলবার

2026-01-06T16:01:02+00:00
2026-01-06T16:01:02+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
‘পরের বছর আইপিএলে নাম দেওয়ার আগে ভাবতে হবে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:০১ পিএম 
ক্রিকেটার তানজিম হাসান সাকিব। ছবি : সংগৃহীত
বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমানকে সম্প্রতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে বাদ দেয়ার পর, বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সিলেটে অনুশীলন শেষে গণমাধ্যমের মুখোমুখি হন তানজিম হাসান সাকিব।

এই পরিস্থিতির মধ্যে বাংলাদেশের পেসার তানজিম হাসান সাকিব জানিয়েছেন, পরবর্তী আইপিএলে নাম দেওয়ার আগে দলীয় সিদ্ধান্ত নেবেন তারা। সিলেটে অনুশীলন শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সাকিব বলেন, ‘মুস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া কেন, এর পেছনে রাজনৈতিক কিছু কারণ থাকতে পারে, কিন্তু ক্রিকেটে রাজনীতি না আসাই ভালো। আমরা প্লেয়ার হিসেবে আইপিএলে খেলার ইচ্ছা রাখি এবং সে অনুযায়ী নাম দিই। তবে পরের বছর সিদ্ধান্ত নেওয়ার আগে নিজেদের মধ্যে, দেশের সাথে আলোচনা করে ঠিক করব।’
আরও পড়ুন

তানজিম সাকিব আরও যোগ করেন, ‘এটা আসলে আমাদের পক্ষে তেমন কিছু জানার বিষয় নয়, তবে পরবর্তীতে কী ঘটবে তা নিয়ে এজেন্ট এবং দেশের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেব।’

এর আগে, আসন্ন বিপিএলে কলকাতা নাইট রাইডার্সের হয়ে মুস্তাফিজকে না দেখা গেলেও, আইপিএলে তাকে বাদ দেয়ার ঘটনায় বিভিন্ন প্রতিবাদ শুরু হয়। বিশেষ করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) জানিয়েছে, তারা আইসিসির কাছে বিকল্প ভেন্যু চেয়েছে এবং আইপিএল সম্প্রচারও বাংলাদেশে বন্ধ রাখা হয়েছে।

এএডি/


  বিষয়:   আইপিএল  ক্রিকেট  খেলাধুলা  সাকিব 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: