‘নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে’

সময়ের আলো ডেস্ক

আনন্দ সময়

ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর, এখন বায়ুদূষণের কারণে

2026-01-06T16:08:51+00:00
2026-01-06T16:08:51+00:00
 
  শনিবার, ১৭ অক্টোবর ২০২৬,
১ কার্তিক ১৪৩৩
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
আনন্দ সময়
‘নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছে’
সময়ের আলো ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:০৮ পিএম 
অভিনেত্রী হিনা খান। ছবি : সংগৃহীত
ভারতীয় টেলিভিশন জগতের জনপ্রিয় অভিনেত্রী হিনা খান বর্তমানে একেবারে নতুন চ্যালেঞ্জের মুখোমুখি। স্তন ক্যানসারের সঙ্গে লড়াইয়ের পর, এখন বায়ুদূষণের কারণে শ্বাসকষ্টে ভুগছেন তিনি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের শারীরিক অবস্থা শেয়ার করে জানিয়েছেন, মুম্বাইয়ের বায়ুমান এখন আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে যার প্রভাবে তার শ্বাস নিতে সমস্যা হচ্ছে।

হিনা জানান, ‘শহরের বায়ুদূষণের মাত্রা ২০৯ ছাড়িয়ে যাওয়ায় বাইরে যেতে পারছি না এবং কাজ করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে। সারাক্ষণ কাশি হচ্ছে, বিশেষ করে সকালবেলা আমার শ্বাসকষ্ট আরও বেড়ে যাচ্ছে।’
আরও পড়ুন

এর আগে ২০২৪ সালে স্তন ক্যানসারের কথা জানিয়ে ভক্তদের অবগত করেছিলেন হিনা। কেমোথেরাপি ও অস্ত্রোপচারের পর, তিনি অনেকটা সুস্থ হয়ে উঠেছিলেন, তবে এখন আবার নতুন একটি শারীরিক সমস্যায় পড়েছেন।

নিজের লড়াইয়ের গল্প শেয়ার করে হিনা বলেন, ‘ক্যানসারের চিকিৎসার সময়ে অনেকবার হতাশ হয়ে পড়েছি, কিন্তু আমার পরিবার এবং ভক্তদের সমর্থন আমাকে বারবার শক্তি দিয়েছে। গত বছরেই দীর্ঘদিনের প্রেমিকের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছেন, তবে চিকিৎসার ধকল আর দাম্পত্য জীবন- দুটি মিলে তার জন্য এক কঠিন সময় পার করছেন।’

এএডি/
  বিষয়:   অভিনেত্রী  হিনা খান  অভিনয় 


Advertisement
Loading...
Loading...
আনন্দ সময়- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: