ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার, মোস্তাফিজ ইস্যুতে আফ্রিদি

ক্রীড়া ডেস্ক

খেলা

মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে সরগরম ক্রিকেট দুনিয়া। ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কেনার পরও হঠাৎ দল থেকে বাদ দেওয়া

2026-01-06T16:52:38+00:00
2026-01-06T16:52:38+00:00
 
  বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬,
১৯ ভাদ্র ১৪৩৩
বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬
খেলা
ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার, মোস্তাফিজ ইস্যুতে আফ্রিদি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৪:৫২ পিএম 
সংগৃহীত ছবি
মোস্তাফিজুর রহমানের আইপিএল ইস্যুতে সরগরম ক্রিকেট দুনিয়া। ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কেনার পরও হঠাৎ দল থেকে বাদ দেওয়া হয় তাকে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত বাংলাদেশের। শুধু তাই নয় এর প্রতিক্রিয়ায় আইপিএলের সম্প্রচারও বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সরকার।

বিসিবির এসব সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহিদ আফ্রিদি। তার মতে, মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার ঘটনা শুধু বাংলাদেশ নয়, পুরো ক্রিকেট বিশ্বের জন্যই লজ্জাজনক। ভারত টাকার দাপট দেখাচ্ছে বলেও মন্তব্য করেছেন সাবেক এই ক্রিকেটার।

Advertisement
তিনি বলেন, ক্রিকেট বিশ্বের জন্য এটা খুবই লজ্জার। ভারতই শুরু করছে এবং শেষ এরাই করবে। তাছাড়া অন্যরা এদের সঙ্গে চলাচল বন্ধ করে দেবে। যেমন দেখা যাচ্ছে, বাংলাদেশ যে সিদ্ধান্ত নিয়েছে সেটা সঠিক। টাকার দাপটে চলতেছে ভারত।


আইসিসির বর্তমান সভাপতি জয় শাহ। তিনি একজন ভারতীয় এবং এর আগে ভারতীয় ক্রিকেট বোর্ডেরও সভাপতি ছিলেন। আইসিসির শীর্ষ নেতৃত্বে ভারতীয় থাকায় অনেকেই মনে করেন আইসিসিতে তাদের বাড়তি প্রভাব রয়েছে। তবে আফ্রিদি এমনটা মনে করছেন না।

পাকিস্তানের সাবেক এই ক্রিকেটার বলেন, আইসিসিতে ভালো চিন্তাধারা মানুষ রয়েছে। আইসিসি শুধুমাত্র ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল। আইসিসির এর সাথে সম্পৃক্ত হওয়া খুবই জরুরি। ইন্ডিয়ার দিকে তারা বেশি ঝুঁকে থাকে, সেটা দ্রুত শেষ করতে হবে।

সময়ের আলো/এআর
  বিষয়:   ক্রিকেট  লজ্জার  মোস্তাফিজ  আফ্রিদি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: