আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত : আসিফ আকবর

ক্রীড়া ডেস্ক

খেলা

বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের এ

2026-01-06T18:40:31+00:00
2026-01-06T18:40:31+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত : আসিফ আকবর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪০ পিএম   (ভিজিট : ২২১)
সংগৃহীত ছবি
বাংলাদেশে আইপিএলের সব খেলা ও অনুষ্ঠান সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়। আইপিএল সম্প্রচার নিষিদ্ধে তথ্য মন্ত্রণালয়ের এ সিদ্ধান্তের প্রতি সমর্থন জানিয়েছেন বিসিবি পরিচালক আসিফ আকবর।  

মঙ্গলবার (৬ জানুয়ারি) ক্রিকেট সংক্রান্ত বিভিন্ন প্রশ্নের জবাব দিতে গিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। 

আসিফ আকবর বলেন, ‘যেহেতু আইপিএল সম্প্রচারের সিদ্ধান্তটা সরকারের, যেহেতু আমরা শকড (বিস্মিত), মোস্তাফিজ ইস্যুতে আমরা অপমানিত, ক্ষুব্ধ এবং ব্যথিত। সেদিক থেকে বাংলাদেশের মানুষের দাবি একটাই; যেহেতু মোস্তাফিজ নেই, আমরা সেখানে অপমানিত হয়েছি, আইপিএল সম্প্রচার চলতে পারে না।’ 

তিনি বলেন, ‘আমাদের প্লেয়াররা দেশ-বিদেশে খেলবে, দেশের জন্য সুনার বইয়ে আনবে, রেমিট্যান্স নিয়ে আসবে … দেশের জন্য তারা একটা শপথ নিয়েই তো খেলে, বাংলাদেশ টিমে খেলার স্বপ্নেই তো সবাই খেলে। আমরা তো আমাদের প্লেয়ারদের আটকাতে চাই না, কিন্তু আমাদের প্লেয়ারদের সুরক্ষা আমরা চাই, তাদের সম্মানটা চাই, এবং আমাদের ফুল স্ট্যাটাস আছে আইসিসির, সেটা যেন সমন্বয় থাকে।’ 

 
আসিফ আকবর মনে করেন, যেখানে নিরাপত্তা ও সম্মান বজায় থাকবে, বাংলাদেশের খেলোয়াড়দের সেখানেই খেলা উচিত। ‘আমরা চাইবো আমাদের প্লেয়াররা সব ফ্র্যাঞ্চাইজি লিগ খেলবে। এবং যেখানে তাদের নিরাপত্তা ও সম্মান বজায় থাকবে সেখানেই তারা খেলবে।’
 
আসিফ আকবর আরও বলেন, ‘যতটুকু পাবলিক পালস পড়েছি … এখন তো আসলে নতুন প্রজন্ম, ২৪-এর জুলাই বিল্পবের পর নতুন একটা জেনারেশন তৈরি হয়েছে। তাদের স্বপ্ন, তাদের শপথ, তাদের চিন্তাভাবনা আলাদা। তো তাদের পালসটাও আমাদের ধরতে হবে যে নতুন প্রজন্ম কী ভাবছে। সেই হিসেবে তারা দেশের আত্মসম্মান, দেশের মানুষের সম্মান, দেশের খেলোয়াড়দের সম্মান নিয়ে খুব সেনসেটিভ এবং সাধারণ দেশবাসী যারা আছেন, তাদের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন হচ্ছে আজকের এই আইপিএলের সম্প্রচার বয়কট করা। এবং এটার সাথে আমার সমর্থন আছে।’

সময়ের আলো/এআর


  বিষয়:   অপমানিত  ক্ষুব্ধ  ব্যথিত  আসিফ আকবর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: