ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিলো বিসিবি

ক্রীড়া ডেস্ক

খেলা

চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বিসিবি।বিপিএলের উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের

2026-01-06T18:20:35+00:00
2026-01-06T18:20:35+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
খেলা
ভারতীয় উপস্থাপিকাকে বাদ দিলো বিসিবি
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:২০ পিএম   (ভিজিট : ২০৭)
সংগৃহীত ছবি
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) উপস্থাপনা প্যানেল থেকে ভারতীয় উপস্থাপক রিধিমা পাঠককে বাদ দিয়েছে বিসিবি।
 
বিপিএলের উপস্থাপক হিসেবে পাকিস্তানের জয়নব আব্বাসের সঙ্গে ছিলেন ভারতের রিধিমা পাঠক। আর ধারাভাষ্যকার হিসেবে পাকিস্তানের সাবেক অধিনায়ক ও সাবেক পিসিবি প্রধান রমিজ রাজা, ইংলিশ কিংবদন্তি ড্যারেন গফদের অন্তর্ভূক্ত করা হয়েছে।

তবে, বাংলাদেশ-ভারত সাম্প্রতিক রাজনৈতিক উত্তেজনায় রিধিমার বিপিএল যাত্রার সমাপ্তি ঘটল। গত শনিবার (৩ জানুয়ারি) ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইর নির্দেশ মেনে মোস্তাফিজুর রহমানকে স্কোয়াড থেকে বাদ দেয় কলকাতা নাইট রাইডার্স।  


মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর জরুরি সভা ডাকে বিসিবি। এরপর নিরাপত্তা ইস্যুতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে অপারগতা প্রকাশ করে আইসিসিকে চিঠি দিয়েছে বিসিবি। বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচের ভেন্যু ভারত থেকে অন্যত্র সরিয়ে নেয়ার দাবিও জানিয়েছে বিসিবি।

এরপর গতকাল (৫ জানুয়ারি) বাংলাদেশ সরকার দেশীয় অপারেটরের আইপিএল সম্প্রচারের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে। 

সময়ের আলো/এআর


  বিষয়:   ভারত  উপস্থাপিকা  বিসিবি 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: