দুই টেস্টে দুই সেঞ্চুরি অ্যাকারম্যানের

ক্রীড়া ডেস্ক

খেলা

শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার মার্কেস অ্যাকারম্যান। তিনি পৌঁছে গেছেন তিন অঙ্কে। জোহানেসবার্গের

2026-11-24T15:48:42+00:00
2026-11-24T15:48:42+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
দুই টেস্টে দুই সেঞ্চুরি অ্যাকারম্যানের
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:৪৮ পিএম 
মার্কেস অ্যাকারম্যান। ছবি : সংগৃহীত
মার্কেস অ্যাকারম্যান। ছবি : সংগৃহীত
শরীফুল ইসলামের পরপর দুই বলে দুটি বাউন্ডারি মেরে সেঞ্চুরি করেছেন দক্ষিণ আফ্রিকার মার্কেস অ্যাকারম্যান। তিনি পৌঁছে গেছেন তিন অঙ্কে। জোহানেসবার্গের পর সেঞ্চুরিয়নেও বাংলাদেশের বিপক্ষে সেঞ্চুরি পেলেন অ্যাকারম্যান। সর্বশেষ অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে অভিষেক হওয়া ৩০ বছর বয়সী এই ব্যাটসম্যানের এখন টেস্টে সেঞ্চুরিও দুটি।

এর আগে মঙ্গলবার (২৪ নভেম্বর) এক উইকেটে ৮৮ রান নিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করে দক্ষিণ আফ্রিকা। সেঞ্চুরিয়নে বাংলাদেশি ব্যাটাররা ধুকলেও সাবলীল ব্যাটিং করেন প্রোটিয়ারা। দিনের শুরুতেও বাড়তি কোনো সুবিধা আদায় করতে পারেননি বাংলাদেশি পেসাররা। ফলে দিনের প্রথম উইকেট পেতে অপেক্ষা করতে হয়েছে প্রায় এক ঘণ্টা। অবশেষে ৯৬ রানের দ্বিতীয় উইকেট জুটি ভেঙেছেন খালেদ আহমেদ।

ইনিংসের ৩১তম ওভারের তৃতীয় বলটি গুড লেংথে করেছিলেন খালেদ। বলের লাইনে গিয়ে ভালোভাবে খেলতে পারেননি জুবায়ের হামজা, ব্যাটের ভেতরের দিকের কানায় লেগে তার প্যাড হয়ে বল চলে যায় গালিতে, সেখানে দাঁড়িয়ে থাকা মাহফিজুল ইসলাম রবিন সহজেই বল তালুবন্দি করেন। সাজঘরে ফেরার আগে হামজার ব্যাট থেকে এসেছে ৬১ বলে ২৭ রান।

৪০ ওভার শেষে দক্ষিণ আফ্রিকার সংগ্রহ ২ উইকেট হারিয়ে ১৯৮ রান। বাংলাদেশ নিজেদের প্রথম ইনিংসে করেছিল ৯১ রান।

সময়ের আলো/জেডআই

  বিষয়:   টেস্ট ক্রিকেট  ক্রিকেট 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: