ওয়ানডে দলে ফিরলেন জাকের-নাঈম

ক্রীড়া প্রতিবেদক

খেলা

দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের আগে দলে একাধিক পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলা

2026-11-24T03:27:24+00:00
2026-11-24T03:27:24+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
ওয়ানডে দলে ফিরলেন জাকের-নাঈম
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:২৭ এএম 
ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার মাটিতে ওয়ানডে সিরিজের আগে দলে একাধিক পরিবর্তন আনল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন চার ক্রিকেটার। চোট ও বোলিং অ্যাকশনের কারণে আরও দুজনকে পাওয়া যাচ্ছে না। তাদের জায়গায় নতুন করে সুযোগ পেয়েছেন নাঈম শেখ, পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক। সোমবার সন্ধ্যায় দক্ষিণ আফ্রিকা সফরের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি।

ঘোষিত দলে অধিনায়কত্বের দায়িত্বে থাকছেন লিটন কুমার দাস। তার সহকারী হিসেবে দায়িত্ব পালন করবেন তাওহীদ হৃদয়। ব্যাটিং বিভাগে তাদের সঙ্গে আছেন তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, ইয়াসির আলী চৌধুরী ও জাকের আলী অনিক। 

সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় সিরিজ খেলা দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান ও সৌম্য সরকার। তাদের সঙ্গে জায়গা হারিয়েছেন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন সৈকত ও উইকেটকিপার ব্যাটার নুরুল হাসান সোহান। চোটের কারণে দলে নেই পেসার হাসান মাহমুদ। অন্যদিকে বোলিং অ্যাকশন ত্রুটিপূর্ণ হওয়ায় বাদ পড়েছেন আলিস আল ইসলাম। স্পিন বিভাগে বাংলাদেশের ভরসা মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম ও রিশাদ হোসেন। পেস আক্রমণে থাকছেন সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম। অর্থাৎ চার পেসার ও তিন স্পিনার নিয়ে দক্ষিণ আফ্রিকা সফরের দল সাজিয়েছেন নির্বাচকরা।


দক্ষিণ আফ্রিকার বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু হবে আগামী ১ ডিসেম্বর। ইস্ট লন্ডনের বাফেলো পার্কে হবে প্রথম ম্যাচ। ৪ ডিসেম্বর গেবেহার সেন্ট জর্জেস পার্কে দ্বিতীয় ওয়ানডে। সিরিজের শেষ ম্যাচ ৭ ডিসেম্বর কেপ টাউনের নিউল্যান্ডসে। দিবা-রাত্রির তিনটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় ভোর সাড়ে ৫টায়।

বাংলাদেশ ওয়ানডে স্কোয়াড : লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সময়ের আলো/প্রিন্ট/জেডি   

  বিষয়:   ওয়ানডে দল  নাঈম শেখ  জাকের আলী অনিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: