শুরুটা ভালো হলেও স্পিনে ধস, ১৪৫ রানেই অলআউট বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে আশাব্যঞ্জক সূচনা এনে দিয়েছিলেন সাইফ হাসান

2026-11-23T21:00:42+00:00
2026-11-23T21:00:42+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
শুরুটা ভালো হলেও স্পিনে ধস, ১৪৫ রানেই অলআউট বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০০ পিএম 
ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত
ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল । ছবি : সংগৃহীত
ব্যাট হাতে ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেনি বাংলাদেশ ‘এ’ দল। উদ্বোধনী জুটিতে আশাব্যঞ্জক সূচনা এনে দিয়েছিলেন সাইফ হাসান ও পারভেজ হোসেন ইমন। তবে পাওয়ার প্লে শেষ হতেই ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেন শ্রীলঙ্কার স্পিনাররা। একের পর এক উইকেট হারিয়ে শেষ পর্যন্ত ৪২.৫ ওভারে মাত্র ১৪৫ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস।

ইনিংসের শুরুতে সাইফ ও ইমনের ব্যাটে ভালো সংগ্রহের সম্ভাবনা তৈরি হয়েছিল। উদ্বোধনী জুটিতে দুজন মিলে যোগ করেন ৫০ রানের বেশি। ইমন ৩২ রান করে ফিরলে ভাঙে এই জুটি। এরপর সাইফও ২৮ রান করে সাজঘরে ফেরেন। তিন নম্বরে ব্যাট করতে নেমে শাহাদাত হোসেন দিপু করেন ১৩ রান।

মাঝের সারিতে অভিজ্ঞ আফিফ হোসেন ও সাব্বির রহমানের কাছ থেকে বড় ইনিংসের প্রত্যাশা থাকলেও দুজনই দ্রুত বিদায় নেন। এরপর দলের হাল ধরার চেষ্টা করেন বাসির, ইফতেখার হোসেন ইফতি ও রিজওয়ান। তবে তাদের প্রচেষ্টাও বড় সংগ্রহ গড়ার জন্য যথেষ্ট ছিল না। দলের পক্ষে সর্বোচ্চ ৩১ রান করেন ইফতি। রবিন্দু ফার্নান্দোর বলে ডিফেন্স করতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তিনি। রিজওয়ান করেন ১৫ এবং বাসির ১০ রান।


মাঝের ওভারগুলোতে লঙ্কান স্পিনারদের সামনে কার্যত অসহায় হয়ে পড়েন বাংলাদেশের ব্যাটসম্যানরা। রান তোলার গতি কমে যাওয়ার পাশাপাশি নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে দল। টানা ১৩১ বল কোনো বাউন্ডারি আদায় করতে পারেননি বাংলাদেশের ব্যাটসম্যানরা। তাড়াহুড়ো করে শট খেলতে গিয়ে উইকেট বিলিয়ে দেওয়ার মাশুলও দিতে হয়েছে তাদের।

শ্রীলঙ্কার বোলারদের মধ্যে সবচেয়ে সফল রবিন্দু ফার্নান্দো। তিনি একাই শিকার করেন ৪ উইকেট। এ ছাড়া ওয়ানুজা সাহান ৩টি, বিজয়কান্ত ভিয়াসকান্ত ২টি এবং দুলাজ সামুদিথা ১টি উইকেট নেন। ফলে ভালো শুরুর পরও ১৪৫ রানেই থামে বাংলাদেশ ‘এ’ দলের ইনিংস।

সময়ের আলো/এসকে
  বিষয়:   শুরুটা ভালো হলেও  স্পিনে ধস  ১৪৫ রানেই  অলআউট বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: