প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসকে দলের নেতৃত্বে

2026-11-23T19:51:33+00:00
2026-11-23T19:51:33+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৭:৫১ পিএম 
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
প্রোটিয়াদের বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ । ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। লিটন কুমার দাসকে দলের নেতৃত্বে রেখে স্কোয়াডে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। সবশেষ ত্রিদেশীয় সিরিজের দল থেকে বাদ পড়েছেন ছয় ক্রিকেটার এবং নতুন করে সুযোগ পেয়েছেন পাঁচজন।

এ দিকে, চোট কাটিয়ে দলে ফিরেছেন অধিনায়ক লিটন দাস। তার নেতৃত্বে খেলবে বাংলাদেশ। দলে জায়গা পেয়েছেন ঘরোয়া ক্রিকেটে ভালো করা নাঈম শেখ। এ ছাড়া, ফিরেছেন পারভেজ হোসেন ইমন, ইয়াসির আলী চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও জাকের আলী অনিক। সাড়ে ৩ বছর পর বাংলাদেশের ওয়ানডে দলে ফিরেছেন ইয়াসির আলী। দলের সহ-অধিনায়ক হিসেবে থাকছেন তাওহীদ হৃদয়।

অন্যদিকে, আগের দল থেকে বাদ পড়েছেন সাইফ হাসান, সৌম্য সরকার, মোসাদ্দেক হোসেন সৈকত, নুরুল হাসান সোহান, হাসান মাহমুদ ও আলিস আল ইসলাম। আশা করা হয়েছিল পুরোপুরি ফিট হয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে স্কোয়াডে জায়গা পাবেন রানা। তবে স্কোয়াডে সুযোগ হয়নি এই পেসারের। 


আগামী ১ ডিসেম্বর শুরু হবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। ৪ ও ৭ ডিসেম্বর হবে সিরিজের বাকি দুটি ম্যাচ।

বাংলাদেশের স্কোয়াড  

লিটন কুমার দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন ইমন, নাঈম শেখ, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয় (সহ-অধিনায়ক), ইয়াসির আলী চৌধুরী, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তানভীর ইসলাম, রিশাদ হোসেন, সৈয়দ খালেদ আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।

সময়ের আলো/এসকে
  বিষয়:   প্রোটিয়াদের বিপক্ষে  ওয়ানডে স্কোয়াড  ঘোষণা করল  বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: