চোটের মিছিলে এনদ্রিক, দুশ্চিন্তায় রিয়াল

ক্রীড়া ডেস্ক

খেলা

চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ডান উরুর চোটে ছিটকে গেছেন মাঠের বাইরে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে

2026-11-24T08:59:09+00:00
2026-11-24T08:59:09+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
চোটের মিছিলে এনদ্রিক, দুশ্চিন্তায় রিয়াল
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৮:৫৯ এএম 
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ছবি : সংগৃহীত
ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ছবি : সংগৃহীত
চোটে পড়েছেন রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড এনদ্রিক। ডান উরুর চোটে ছিটকে গেছেন মাঠের বাইরে। সোমবার এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ।

ধারণা করা হচ্ছে, ২-৩ সপ্তাহের জন্য মাঠের বাইরে থাকবেন এই ব্রাজিলিয়ান। আজ রাতে চ্যাম্পিয়ন্স লিগে পিএসভির বিপক্ষে ম্যাচের আগে তার চোটের খবর সামনে এল।

চোটের কারণে আলাভেস, রিয়াল সোসিয়েদাদ, অ্যাথলেটিক বিলবাও, আর্সেনাল ও ওসাসুনার বিপক্ষে ম্যাচেও এন্দ্রিককে পাওয়া নিয়ে শঙ্কা রয়েছে।


রিয়াল মাদ্রিদের সবশেষ ৪ ম্যাচে তিনি খেলেছেন বদলি হিসেবে। চলতি মৌসুমে ৮ ম্যাচে মাঠে নেমে একটি গোল করেছেন এবং করিয়েছেনও একটি।

এদিকে চোটের কারণে দলের বাইরে রয়েছেন আরও তিন ফুটবলার। তারা হলেন ফেরলাঁ মেন্দি, রাউল আসেনসিও ও রদ্রিগো গোয়েয। ফলে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে একাধিক খেলোয়াড়ের অনুপস্থিতি নিয়ে চিন্তায় পড়েছে রিয়াল শিবির।

সময়ের আলো/কেএইচও
  বিষয়:   চোটের মিছিল  এনদ্রিক  দুশ্চিন্তা  রিয়াল 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: