প্রোটিয়া পেসারদের তোপে ১০০ রানও করতে পারল না বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক

খেলা

সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে

2026-11-23T21:09:20+00:00
2026-11-23T21:09:20+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
প্রোটিয়া পেসারদের তোপে ১০০ রানও করতে পারল না বাংলাদেশ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ নভেম্বর, ২০২৬, ৯:০৯ পিএম 
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ । ছবি : সংগৃহীত
দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ । ছবি : সংগৃহীত
সেঞ্চুরিয়ন টেস্টে দক্ষিণ আফ্রিকার পেস আক্রমণের সামনে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। বৃষ্টির কারণে দেরিতে শুরু হওয়া ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমে একের পর এক উইকেট হারিয়েছে সফরকারীরা। ব্যাটিং বিপর্যয়ে নিজেদের প্রথম ইনিংসে মাত্র ৯১ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। দলের হয়ে দুই অঙ্কের রান করেছেন মাত্র তিনজন। সর্বোচ্চ ২৩ রান এসেছে মাহফিজুল ইসলাম রবিনের ব্যাট থেকে।
 
বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে টস করা সম্ভব হয়নি। লাঞ্চ বিরতির পর টস অনুষ্ঠিত হলে দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন। ব্যাট করতে নেমে ক্যাগিসো রাবাদার করা প্রথম ওভার নির্বিঘ্নে পার করেন বাংলাদেশের দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও মাহফিজুল ইসলাম রবিন। তবে দ্বিতীয় ওভারেই ভাঙে উদ্বোধনী জুটি। মার্কো ইয়ানসেনের বলে উইয়ান মুল্ডারের হাতে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ। ৯ বলে ৩ রান করেন তিনি।

এরপর মুমিনুল হককে নিয়ে ইনিংস সামাল দেওয়ার চেষ্টা করেন রবিন। দ্বিতীয় উইকেটে দুজনের জুটিতে আসে ৩৪ রান। তবে ১৪তম ওভারে এনরিখ নরকিয়ার আঘাতে বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। ওভারের দ্বিতীয় বলে বোল্ড হয়ে ফেরেন ৪০ বলে ২৩ রান করা রবিন। পরের বলেই ব্যাট করতে নেমে চার মারেন অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তবে সেই আক্রমণাত্মক শুরু টেকেনি বেশিক্ষণ। ওভারের চতুর্থ বলে বোল্ড হয়ে শূন্য রানে ফেরেন তিনি।


এরপর, উইয়ান মুল্ডারের বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন মুমিনুলও। তার ব্যাট থেকে আসে ১১ রান। দ্রুত তিন উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

মাঝের সারিতে তাওহীদ হৃদয় ও লিটন দাসের দিকে তাকিয়ে ছিল দল। কিন্তু তাদের জুটিও দীর্ঘ হয়নি। দুজনের জুটি থেকে আসে মাত্র ১৩ রান। ৮ রান করে লিটন বিদায় নেওয়ার পরের ওভারেই আউট হন হৃদয়। তার ব্যাট থেকে আসে ১৯ রান।

শুরুতে বৃষ্টির বাধা, এরপর প্রোটিয়া পেসারদের নিয়ন্ত্রিত বোলিং- সব মিলিয়ে ব্যাটিংয়ে দাঁড়াতেই পারেনি বাংলাদেশ। মাত্র ৯১ রানে প্রথম ইনিংস শেষ হওয়ায় এখন বড় লিড নেওয়ার সুযোগ দক্ষিণ আফ্রিকার সামনে।

সময়ের আলো/এসকে

  বিষয়:   প্রোটিয়া পেসারদের তোপে  ১০০ রান করতে  পারল না বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: