সেঞ্চুরিয়নে বিপর্যস্ত বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

খেলা

প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের শুরুতেই সেই আশায় বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার

2026-11-24T03:16:18+00:00
2026-11-24T03:16:18+00:00
 
  মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬,
১০ অগ্রহায়ণ ১৪৩৩
মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
খেলা
সেঞ্চুরিয়নে বিপর্যস্ত বাংলাদেশ
ক্রীড়া প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬, ৩:১৬ এএম 
ছবি : সংগৃহীত
প্রথম টেস্টে হারের পর ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা ছিল বাংলাদেশের। কিন্তু সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টের শুরুতেই সেই আশায় বড় ধাক্কা। দক্ষিণ আফ্রিকার পেসারদের সামনে দাঁড়াতেই পারলেন না বাংলাদেশের ব্যাটাররা। প্রথম সেশনে হারাতে হয়েছে ৬ উইকেট। বৃষ্টির কারণে প্রায় চার ঘণ্টা দেরিতে খেলা শুরু হলেও মাঠে নেমে ব্যাটিং বিপর্যয় এড়াতে পারেনি বাংলাদেশ। চার পেসার নিয়ে খেলতে নামা দলটির তাই হিসাব কষে খেলতে হতো ব্যাটারদের। কিন্তু শুরুর ব্যর্থতায় শেষ পর্যন্ত ৯১ রানে অলআউট হয় বাংলাদেশ।

গতকাল সকালে বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি। প্রায় চার ঘণ্টা অপেক্ষার পর স্থানীয় সময় দুপুর ১টা ৪০ মিনিটে মাঠে গড়ায় খেলা। টস জিতে বাংলাদেশকে আগে ব্যাটিংয়ে পাঠান দক্ষিণ আফ্রিকার অধিনায়ক এইডেন মার্করাম। ইনজুরির কারণে টেম্বা বাভুমা না থাকায় এই ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন তিনি। সেঞ্চুরিয়নের পেস ও বাউন্সের জন্য পরিচিত উইকেটে সিম ও সুইংয়ের সুবিধা কাজে লাগাতে চেয়েছিলেন প্রোটিয়া অধিনায়ক।

বাংলাদেশও উইকেটের চরিত্র বিবেচনায় চার পেসার নিয়ে একাদশ সাজিয়েছিল। বাদ দেওয়া হয়েছিল মেহেদী হাসান মিরাজকে। ফলে দলে কোনো বিশেষজ্ঞ স্পিনার নেই। তবে ব্যাটিংয়ের গভীরতায় তার প্রভাব পড়েছে। আট নম্বর থেকে শুরু হয়েছে বাংলাদেশের বোলিংনির্ভর লেজ। দক্ষিণ আফ্রিকার হয়ে শুরুটা করেন মার্কো ইয়ানসেন। প্রথম ওভারেই তার বলে পরাস্ত হন তানজিদ হাসান (৩)। ভেতরের দিকে ঢুকে আসা বলে ব্যাটের কানায় লেগে প্রথম সিøপে উইয়ান মাল্ডারের হাতে ধরা পড়েন বাঁহাতি এই ওপেনার।

জোহানেসবার্গে অভিষেক টেস্টে ভালো করতে না পারায় মাহফিজুল ইসলামকে নিয়ে প্রশ্ন ছিল। তবে সেঞ্চুরিয়নে শুরুতে কিছুটা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল তাকে। অন ড্রাইভে দারুণ একটি শট খেলার পর ব্যাটের বাইরের ও ভেতরের কানায় লেগে আরও চারটি বাউন্ডারি পান তিনি। বল সুইং করলেও আগের ম্যাচের তুলনায় কিছুটা স্বচ্ছন্দ মনে হচ্ছিল মাহফিজুলকে।

দ্বিতীয় ওভারে এসে দুই উইকেট তুলে নিয়ে বাংলাদেশের বিপর্যয় বাড়ান আনরিখ নরকিয়া। প্রথমে দারুণ সিম মুভমেন্টে মাহফিজুলকে বোল্ড করেন তিনি। প্যাডে আঘাত করে বল চলে যায় স্টাম্পে। ৪০ বলে ২৩ রান করে থামেন মাহফিজুল।

পরের বলেই অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে বোল্ড করেন নরকিয়া। ভেতরে ঢুকে আসার পর শেষ মুহূর্তে দিক পরিবর্তন করা বলে বিভ্রান্ত হন শান্ত। মাত্র ৪ রান করে ফিরতে হয় তাকে। দক্ষিণ আফ্রিকা সফরে আবারও ব্যর্থতার পরিচয় দিলেন বাংলাদেশের অধিনায়ক।

দ্রুত তিন উইকেট হারানোর পর হাল ধরার চেষ্টা করেন মুমিনুল হক। জোহানেসবার্গেও বড় ইনিংস খেলতে পারেননি তিনি। ড্রিংকস বিরতির পর দুটি বাউন্ডারি মেরে রানের খাতা এগিয়ে নেন। একটি গালির পাশ দিয়ে ব্যাটের কানায় লেগে সীমানা পার হয়, অন্যটি ছিল কভার দিয়ে জোরালো ড্রাইভ। তবে দ্বিতীয় বাউন্ডারির পরের বলেই উইয়ান মাল্ডারের ডেলিভারিতে ভেতরের কানায় লেগে স্টাম্পে আঘাত করে বল। ১৮ রান করে ফিরতে হয় মুমিনুলকে।


এরপর লিটন দাসের ওপর ছিল ইনিংস সামলানোর দায়িত্ব। প্রথম টেস্টে সেঞ্চুরি করা এই ব্যাটারও বেশিক্ষণ টিকতে পারেননি। চা-বিরতির মিনিট পাঁচেক আগে আক্রমণে ফিরে ইয়ানসেনের বাইরে বেরিয়ে যাওয়া বলে ব্যাট ছোঁয়ান লিটন। গালিতে বাঁ দিকে ঝাঁপিয়ে দুর্দান্ত ক্যাচ নেন জুবায়ের হামজা। ৮ রানেই শেষ হয় লিটনের ইনিংস।

প্রথম সেশনের শেষ দিকে বাংলাদেশের বিপর্যয় আরও বাড়ান সাইমন হারমার। ইনফর্ম ব্যাটার তাওহীদ হৃদয় আক্রমণাত্মক ব্যাটিংয়ে কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করেছিলেন। বিরতির আগের শেষ ওভারে হারমারকে একটি ছক্কা ও একটি চারও মারেন তিনি। তবে একই ওভারে বারবার আক্রমণে যাওয়ার সিদ্ধান্তটি ঝুঁকিপূর্ণ ছিল। শেষ পর্যন্ত হারমারের বলেই সিøপে ক্যাচ দিয়ে ফেরেন হৃদয়। বাংলাদেশের ইনিংসে তার বিদায়ের মধ্য দিয়ে প্রথম সেশন শেষ হয় ছয় উইকেট হারিয়ে। প্রথম সেশনে টপ অর্ডারের এমন ব্যর্থতায় পরে আর ঘুরে দাঁড়াতে পারেনি।

সময়ের আলো/প্রিন্ট/জেডি 
  বিষয়:   সেঞ্চুরিয়ন  বিপর্যস্ত বাংলাদেশ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: