জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ

জবি প্রতিনিধি

শিক্ষা

জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয়ছাত্রসংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭

2026-01-06T18:48:25+00:00
2026-01-06T19:15:29+00:00
 
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
শিক্ষা
জকসু নির্বাচনে ভোট পড়েছে ৬৫ শতাংশ
জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৬:৪৮ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৭:১৫ পিএম  (ভিজিট : ২০০)
ভোট গ্রাহণকালীন চিত্র। ছবি : সময়ের আলো
জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জকসু) নির্বাচনে ভোটার উপস্থিতির হার প্রায় ৬৫ শতাংশ। এ ছাড়া হল সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি ছিল ৭৭ শতাংশ।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সন্ধ্যা ছয়টায় এ তথ্য জানান নির্বাচন কমিশনার অধ্যাপক জুলফিকার মাহমুদ। পরে তার ঘোষণায় বর্তমানে ভোট গণনা চলছে।

অধ্যাপক শহিদুল ইসলাম বলেন, প্রথমে ব্যালট পেপার ম্যানুয়ালি স্ক্রিনিং করে দেখা হবে যে, ব্যালটে ক্রস চিহ্ন ছাড়া অন্য চিহ্ন আছে কিনা। ক্রস ছাড়া অন্য কোনো চিহ্ন কোনো প্রার্থী নামের পাশে থাকলে ওই পদের ভোটটি বাতিল হবে।


এর আগে, মঙ্গলবার সকাল ৯টায় শুরু হয়ে বিকেল তিনটা পর্যন্ত ভোট গ্রহণ চলে। ৩টার মধ্যে কেন্দ্রে যেসকল শিক্ষার্থী ঢুকতে পেরেছেন, ৩টার পর কেবল তারাই ভোট দিতে পেরেছেন। পরে ভোটগ্রহণ শেষে সব কেন্দ্রের ব্যালট বাক্স বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় অডিটোরিয়ামে (কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ) আনা হয়।

প্রসঙ্গত, জকসু নির্বাচনে ৩৯টি কেন্দ্রে ১৭৮টি বুথে ভোটগ্রহণ করা হয়। ওএমআর মেশিনে ভোট গণনা শেষে আজ ফলাফল ঘোষণা করার কথা রয়েছে।

এফআর


  বিষয়:   জকসু নির্বাচন  ভোটার উপস্থিতি ৬৫ শতাংশ 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: