পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয় নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের লোকজন তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভেঙে

2026-01-06T20:46:39+00:00
2026-01-06T21:43:37+00:00
 
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
সারাদেশ
পথসভার মঞ্চ ভেঙে দেওয়ার অভিযোগ রুমিন ফারহানার
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৪৬ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৯:৪৩ পিএম
গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছিন রুমিন ফারহানা। ছবি : সংগৃহীত
ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ-বিজয় নগর আংশিক) আসনের স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহানা অভিযোগ করেছেন, প্রতিপক্ষের লোকজন তার পথসভার জন্য তৈরি করা মঞ্চ ভেঙে দিয়েছে।

সোমবার (৫ জানুয়ারি) বিকেলে সরাইল উপজেলার অরুয়াইল বাজার এলাকায় এক বক্তব্যে এ অভিযোগ করেন তিনি। 

জানা গেছে, পূর্বনির্ধারিত কর্মসূচির অংশ হিসেবে সোমবার বিকালে সরাইল উপজেলার অরুয়াইল ইউনিয়নের অরুয়াইল আবদুস সাত্তার ডিগ্রি কলেজ মাঠে বক্তব্য দেওয়ার কথা ছিল রুমিন ফারহানার। সে জন্য কলেজ মাঠে মঞ্চ তৈরি করা হয়েছিল বলেও জানা গেছে।

তবে সেই মঞ্চ ভাঙচুর করা হয়েছে দাবি করে এদিন বিকালে অরুয়াইল বাজারে নিজ গাড়িতে দাঁড়িয়ে বক্তব্য দেন রুমিন ফারহানা। 


তিনি বলেন, সবাই জানেন কলেজ মাঠে একটা স্টেজ করা হয়েছিল, আমার প্রতিপক্ষ বা প্রতিদ্বন্দ্বী তাদের লোকজন দিয়ে ওই স্টেজ ভেঙে দিয়েছে।

তিনি আরও বলেন, আমি আজ (সোমবার) বাধ্য হয়ে আপনাদের দরজায়-দরজায় গেছি। শেষমেশ গাড়ির ওপর দাঁড়িয়ে বক্তৃতা দিচ্ছি। আপনারা আগামী ১২ তারিখ (১২ ফেব্রুয়ারি) এই অন্যায়ের সমুচিত জবাব দেবেন।

এফআর


  বিষয়:   পথ সভা  মঞ্চ ভেঙে দেবার অভিযোগ  রুমিন ফারহানা 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: