‘প্রসাধনীর লোভ দেখিয়ে’ স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, ফেরিওয়ালা আটক

শেরপুর প্রতিনিধি

সারাদেশ

প্রসাধনীর লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫০) নামে এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।

2026-01-06T20:31:12+00:00
2026-01-06T20:31:12+00:00
 
  শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬,
৪ আশ্বিন ১৪৩৩
শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
সারাদেশ
‘প্রসাধনীর লোভ দেখিয়ে’ স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ, ফেরিওয়ালা আটক
শেরপুর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:৩১ পিএম 
অভিযুক্ত ফেরিওয়ালা ইসলাম উদ্দিন। সংগৃহীত ছবি
প্রসাধনীর লোভ দেখিয়ে স্কুল শিক্ষার্থীকে (৯) ধর্ষণের অভিযোগে ইসলাম উদ্দিন (৫০) নামে এক ফেরিওয়ালাকে আটক করে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ীতে।

মঙ্গলবার (৬ জানুয়ারি) দুপুরে অভিযুক্ত ফেরিওয়ালাকে নালিতাবাড়ী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পরে লিখিত অভিযোগ সাপেক্ষে সন্ধ্যায় মামলা গ্রহণ করে পুলিশ। 

এর আগে, সোমবার সকালে নালিতাবাড়ী উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামে এ ধর্ষণের ঘটনা ঘটে।

ভুক্তভোগী শিশু চতুর্থ শ্রেণির শিক্ষার্থী বলে জানা গেছে। 

পুলিশ জানায়, উপজেলার দক্ষিণ পলাশিকুড়া গ্রামের ইসলাম উদ্দিন প্রায় দুই বছর যাবৎ বাড়িতে একাই বসবাস করেন। সে ভ্যান গাড়িতে ফেরি করে প্রসাধনী সামগ্রী বিক্রি করে। সোমবার সকাল নয়টার দিকে প্রসাধনীর প্রলোভনে ফেলে নিজ ঘরে ওই শিশুকে ধর্ষণ করে ইসলাম উদ্দিন। পরে ভুক্তভোগী শিশু বাড়ি ফিরে রক্তক্ষরণের কারণে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। এমতাবস্থায় মায়ের কাছে ঘটনা খুলে বললে বিষয়টি জানাজানি হয়। 


একপর্যায়ে এলাকাবাসী অভিযুক্ত ইসলাম উদ্দিনকে আটক করে মারধর করে পুলিশে সোপর্দ করে।

এদিকে গুরুতর অসুস্থ ওই শিশু শিক্ষার্থীকে চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেলে ভর্তি করা হয়েছে। 

বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফুজ্জামান জানান, এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে নালিতাবাড়ী থানায় মামলা করেছে।

এফআর
  বিষয়:   শেরপুর  প্রসাধনীর লোভ দেখিয়ে  স্কুল শিক্ষার্থীকে ধর্ষণ  ফেরিওয়ালা আটক 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: