সীতাকুণ্ডে পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পরিবার পাচ্ছেন ঘর ও দোকান

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির

2026-11-03T14:40:05+00:00
2026-11-03T14:40:05+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পরিবার পাচ্ছেন ঘর ও দোকান
সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:৪০ পিএম 
পা দিয়ে লিখে জিপিএ-৫ পাওয়া রাব্বির পরিবার পাচ্ছেন ঘর ও দোকান। ছবি : সময়ের আলো
চট্টগ্রামের সীতাকুণ্ডে শারীরিক প্রতিবন্ধকতাকে জয় করে পা দিয়ে লিখে উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করা মেধাবী শিক্ষার্থী রফিকুল ইসলাম রাব্বির পরিবারকে সহায়তার বিশেষ উদ্যোগ নিয়েছে স্থানীয় উপজেলা প্রশাসন। রাব্বির পরিবারের থাকার সুবিধার্থে সরকারি খাস জমিতে একটি নতুন গৃহনির্মাণ এবং তার বাবার জীবিকার সংস্থানের জন্য একটি মুদি দোকান তৈরি করে দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে। একই সঙ্গে রাব্বির আগামী দিনের উচ্চশিক্ষার সমস্ত দায়িত্ব ও সার্বিক সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে।

গত সোমবার (২ নভেম্বর) দুপুরে সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে রাব্বিকে এনে বিশেষ সংবর্ধনা জানানো হয়। এ সময় অদম্য এই শিক্ষার্থীর হাতে প্রীতি উপহার হিসেবে ফুল, সম্মাননা স্মারক এবং নগদ অর্থ তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ফখরুল ইসলাম।

সংবর্ধনা প্রদানকালে ইউএনও মো. ফখরুল ইসলাম বলেন, শারীরিক নানা সীমাবদ্ধতা কাটিয়ে রাব্বি যে অভাবনীয় সাফল্য অর্জন করেছে, তা সত্যিই অনুপ্রেরণাদায়ক। তার পরিবারের বর্তমান নানা অর্থনৈতিক সংকটের কথা চিন্তা করেই প্রশাসন এই সহায়তার সিদ্ধান্ত নিয়েছে। রাব্বির পরিবারের স্থায়ী বসবাসের জন্য সরকারি খাস জমিতে ঘর নির্মাণ ও তার বাবাকে একটি স্থায়ী মুদি দোকান করে দেওয়ার পাশাপাশি তার উচ্চশিক্ষার পথ সুগম করতে সীতাকুণ্ড উপজেলা প্রশাসন সর্বাত্মক পাশে থাকবে।


সংবর্ধনা ও উপহার প্রদান অনুষ্ঠানে সীতাকুণ্ড উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোজাম্মেল হক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা লুৎফুর নেসা বেগম এবং সীতাকুণ্ডের স্থানীয় গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সময়ের আলো/জোই

  বিষয়:   সীতাকুণ্ড  পা দিয়ে লিখে  জিপিএ-৫  রাব্বি  পরিবার  ঘর  দোকান  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: