প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ২:১৩ পিএম
ছবি : সংগৃহীত গাজীপুরে পোশাকশ্রমিকদের বেতন বৃদ্ধি ও অন্যান্য দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানো হয়েছে।
সোমবার (২ নভেম্বর) গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন ছিল। মঙ্গলবার (৩ নভেম্বর) তা বাড়িয়ে ১১ প্লাটুন করা হয়েছে। একই সঙ্গে নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যাও ২১ থেকে বাড়িয়ে ২৫ করা হয়েছে। তাঁদের নেতৃত্বে বিজিবি সদস্যরা শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে কাজ করবেন।
মঙ্গলবার সকালে গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি জানান, শিল্পাঞ্চলে শ্রমিক বিক্ষোভের কারণে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিজিবি ও নির্বাহী ম্যাজিস্ট্রেটের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
সময়ের আলো/এসএকে