বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের

গাজীপুর সংবাদদাতা

সারাদেশ

বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা।মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের

2026-11-03T10:15:13+00:00
2026-11-03T10:15:13+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
বেতন বাড়ানোর দাবিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ শ্রমিকদের
গাজীপুর সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:১৫ এএম 
ছবি : সংগৃহীত
বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন পোশাক কারখানার শ্রমিকেরা। 

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে মহাসড়কের নাওজর এলাকায় অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন তারা।

এর আগে মৌচাক, চন্দ্রা ও পল্লী বিদ্যুৎ মোড়সহ বিভিন্ন এলাকায় অবস্থান নেওয়ার চেষ্টা করেন শ্রমিকেরা। এ সময় পুলিশ টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিক আন্দোলনের সময় পুলিশের গাড়িতে অগ্নিসংযোগ, ভাঙচুর ও ক্ষয়ক্ষতির ঘটনায় গাজীপুরে তিনটি মামলা হয়েছে। সোমবার (২ নভেম্বর) কোনাবাড়ী, বাসন ও কালিয়াকৈর থানায় পুলিশের করা এসব মামলায় প্রায় ৩ হাজার ৬০০ জনকে আসামি করা হয়েছে। এসব মামলায় এখন পর্যন্ত ৩২ জনকে গ্রেফতার করেছে পুলিশ।


গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন তিনটি মামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি বলেন, ‘এসব মামলায় ৩০ জনকে গ্রেফতার করা হয়েছে।’

জানা গেছে, বেতন বাড়ানোর দাবিতে গত দুই সপ্তাহ ধরে গাজীপুরের বিভিন্ন এলাকায় পোশাক কারখানার শ্রমিকেরা বিক্ষোভ করে আসছেন।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   বেতন  অবরোধ  শ্রমিক  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: