গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুরমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত

গোপালগঞ্জ প্রতিনিধি

সারাদেশ

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুরমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার

2026-11-03T10:12:49+00:00
2026-11-03T10:12:49+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
গোপালগঞ্জের ভাটিয়াপাড়া মোড়ে চতুরমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ১০:১২ এএম 
ভাটিয়াপাড়া মোড়ে চতুরমুখী সংঘর্ষ। ছবি : সময়ের আলো
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে চতুরমুখী সংঘর্ষে ভ্যানগাড়ি চালক নিহত হয়েছে। নিহত ওই ব্যক্তির নাম শহিদুল ইসলাম(৩৫)। তিনি কাশিয়ানী উপজেলার চরভাটপাড়া গ্রামের আমিন শেখের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা ইমাদ পরিবহনের ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস কাশিয়ানীর ভাটিয়াপাড়া মোড়ে উল্টোপথে মোড় ঘুরতে গিয়ে প্রথমে একটি কাভার্ড ভ্যানকে ধাক্কা দেয়। কাভার্ডভ্যানটির সামনেই দাঁড়িয়ে থাকা দোলা পরিবহনের একটি বাসকে ধাক্কা দিলে সেটি গিয়ে পড়ে আরেকটি লোকাল বাসের উপর। এসময় পাশেই ইঞ্জিনচালিত একটি ভ্যানগাড়ি থাকায় গাড়ির চালক দোলা পরিবহনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই নিহত হয়।


কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া হাইওয়ে থানার এসআই মো. রাজিব চতুর্মুখী সংঘর্ষে ভ্যান চালকের মৃত্যুর তথ্য নিশ্চিত করে বলেন, যেহেতু দুর্ঘটনাটি কিছুক্ষণ আগে ঘটেছে । বিস্তারিত জেনে পরে জানাতে পারবেন বলে জানিয়েছেন ওই কর্মকর্তা। 

সময়ের আলো/জোই
  বিষয়:   গোপালগঞ্জ  ভাটিয়াপাড়া  চতুরমুখী সংঘর্ষ  ভ্যানগাড়ি  চালক  নিহত 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: