ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত

ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বর ফ্লাইওভারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ

2026-11-03T09:15:37+00:00
2026-11-03T10:43:37+00:00
 
  মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬,
১৯ কার্তিক ১৪৩৩
মঙ্গলবার, ৩ নভেম্বর ২০২৬
সারাদেশ
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে তিন তরুণ নিহত
ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬, ৯:১৫ এএম  আপডেট: ০৩.১১.২০২৬ ১০:৪৩ এএম
দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ। ছবি : সংগৃহীত
ফরিদপুরের ভাঙ্গায় বিশ্বরোড গোলচত্বর ফ্লাইওভারে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণ নিহত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় ঘটে যাওয়া এ দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর রাত ১২টার দিকে মারা যান আরেকজন। এ ঘটনায় আহত অপর তরুণের অবস্থাও সংকটাপন্ন।

নিহত তিনজন হলেন ভাঙ্গা পৌরসভার হাজরাহাটি গ্রামের দুলাল মিয়ার ছেলে এজাজুল (২০), নগরকান্দা উপজেলার জিয়াকুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০) এবং ভাঙ্গা পৌরসভার ভারইডাঙ্গা গ্রামের শওকত আলীর ছেলে রাজন (২১)। দুর্ঘটনায় আহত নাসিম মাতুব্বর (২০) জিয়াকুলি গ্রামের রহমান মাতুব্বরের ছেলে। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে দুটি মোটরসাইকেলে করে চার তরুণ ভাঙ্গার বিশ্বরোড গোলচত্বর এলাকায় ঘুরতে আসেন। এ সময় তাঁরা দ্রুতগতিতে মোটরসাইকেল চালাচ্ছিলেন। একপর্যায়ে ফ্লাইওভারের ওপর মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন। গুরুতর আহত অপর দুজনকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় রাত ১২টার দিকে রাজনের মৃত্যু হয়।


এদিকে দুর্ঘটনায় তিন তরুণের মৃত্যুর ঘটনায় শোক প্রকাশ করেছেন ফরিদপুর-৪ (ভাঙ্গা, সদরপুর ও চরভদ্রাসন) আসনের সংসদ সদস্য এবং বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল।

জাতীয় সংসদের প্যাডে দেওয়া শোকবার্তায় তিনি বলেন, ভাঙ্গা পৌরসভার সামনে মহাসড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় এজাজুল, সোহাগ ও রাজন খানের মৃত্যুতে তিনি গভীরভাবে শোকাহত। তিন তরুণের অকালমৃত্যুতে তাদের পরিবার ও সমাজের যে অপূরণীয় ক্ষতি হয়েছে, তা পূরণ হওয়ার নয়।

শোকবার্তায় তিনি নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি এই শোক কাটিয়ে ওঠার শক্তি দিতে মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাওহিদুর রহমান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। সেখানে চার তরুণের মধ্যে দুজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। পরে রাতে আরও একজনের মৃত্যুর খবর পেয়েছেন তারা। দুর্ঘটনায় আহত অপর একজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সময়ের আলো/জোই
  বিষয়:   ফরিদপুর  ভাঙ্গা  সড়ক দুর্ঘটনা  মোটরসাইকেল সংঘর্ষ  এক্সপ্রেসওয়ে  তিন তরুণ নিহত  রাজন খাঁ  স্বাধীন হোসেন  এজাজ কাজী  ভাঙ্গা হাইওয়ে থানা  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: