বিপণ্ন ভালুক ও হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার

খাগড়াছড়ি সংবাদদাতা

সারাদেশ

খাগড়াছড়িতে একটি বিপণ্ণ এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বিশেষ

2026-01-06T20:24:41+00:00
2026-01-06T20:28:50+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
বিপণ্ন ভালুক ও হরিণসহ ৯ বন্যপ্রাণী উদ্ধার
খাগড়াছড়ি সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৮:২৪ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ৮:২৮ পিএম
সংগৃহীত ছবি
খাগড়াছড়িতে একটি বিপণ্ণ এশিয়াটিক ব্ল্যাক বিয়ার (কালো ভালুক), ছয়টি মায়া হরিণ এবং দুটি বানর উদ্ধার করা হয়েছে। বন বিভাগের বিশেষ অভিযানে এ বিপন্ন প্রাণীগুলো উদ্ধার করা হয়।

মঙ্গলবার (৬ জানুয়ারি) সকালে খাগড়াছড়ি সদরের তেঁতুল তলা এলাকার সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমার বাগানবাড়ি থেকে এসব প্রাণী উদ্ধার করা হয়।

মঙ্গলবার সকাল থেকে খাগড়াছড়ি বন বিভাগ, বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের যৌথ অভিযানে বন্যপ্রাণীগুলোকে উদ্ধার করা হয়েছে বলে জানান খাগড়াছড়ি বিভাগীয় বন কর্মকর্তা মো. ফরিদ মিঞা।


যিনি প্রাণীগুলোকে এতদিন লালন-পালন করেছেন, তিনি তার ভুল বুঝতে পেরেছেন এবং ভবিষ্যতে এমন কাজে লিপ্ত থাকবে না বলে নিশ্চিত করেছেন।

সাবেক ইউপি মেম্বার নবদ্বীপ চাকমা বলেন, এই বন্য প্রাণীগুলোকে বিভিন্ন সময় মানুষ শিকার করেছে বিক্রি ও খাওয়ার জন্য। আমি যখনই খোঁজ পেয়েছি টাকা দিয়ে তাদের কাছ থেকে কিনে নিয়ে সংরক্ষণ করেছি। 

সময়ের আলো/এআর
  বিষয়:   বিপন্ন ভালুক  বন্যপ্রাণী  উদ্ধার 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: