সীতাকুণ্ডে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট

সীতাকুণ্ড প্রতিনিধি

সারাদেশ

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ লাখ টাকা ও মূল্যবান

2026-10-18T03:23:29+00:00
2026-10-18T03:30:22+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
সীতাকুণ্ডে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে জিম্মি করে ২০ লাখ টাকা লুট
সীতাকুণ্ড প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:২৩ এএম  আপডেট: ১৮.১০.২০২৬ ৩:৩০ এএম
ছবি : সংগৃহীত
চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি ব্যবসাপ্রতিষ্ঠানে ঢুকে দুই চীনা নাগরিকসহ ১৭ জনকে অস্ত্রের মুখে জিম্মি করে প্রায় ২০ লাখ টাকা ও মূল্যবান মালামাল লুট করেছে একদল ডাকাত। এ সময় দুই চীনা নাগরিককে মারধর করে আহত করা হয়। ডাকাতির ঘটনায় প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পূর্ব পাশে টেরিয়াইল এলাকায় অবস্থিত আইপিএল ইন্টারন্যাশনাল বিডি প্রাইভেট লিমিটেডের কার্যালয়ে এ ঘটনা ঘটে।

আহত দুই চীনা নাগরিক হলেন প্রতিষ্ঠানের প্রকৌশলী মিস্টার মা (২৭) ও ইলেকট্রিশিয়ান উফ্যাংলি (৩৫)।

প্রতিষ্ঠানের ম্যানেজার শামসুল আরেফিনের সূত্রে জানা যায়, ঘটনার সময় ২০ থেকে ২২ জনের একটি সশস্ত্র দল হঠাৎ কার্যালয়ে ঢুকে পড়ে। এরপর দুই চীনা নাগরিকসহ সেখানে উপস্থিত ১৭ জন কর্মকর্তা-কর্মচারীর হাত-পা ও চোখ বেঁধে একটি কক্ষে জিম্মি করে রাখে। এ সময় তাদের রশি দিয়ে বেঁধে মারধর করা হয়। প্রায় দুই ঘণ্টা ধরে কার্যালয়ে লুটপাট চালায় ডাকাত দলটি।


প্রতিষ্ঠানটির শ্রমিক কালাম জানান, ডাকাতেরা কার্যালয়ের নগদ টাকার পাশাপাশি কর্মীদের ব্যক্তিগত কক্ষে থাকা টাকা-পয়সাও নিয়ে যায়।

আহত চীনা নাগরিক মিস্টার মা বলেন, দেশীয় অস্ত্র ও পিস্তল ঠেকিয়ে তাদের জিম্মি করা হয়। এ সময় নগদ টাকা, মূল্যবান মালামাল ও তার ব্যক্তিগত ল্যাপটপ লুট করে নিয়ে যায় ডাকাতেরা। হামলায় তার পায়েও আঘাত লাগে।

ম্যানেজার শামসুল আরেফিন জানান, নগদ প্রায় ২০ লাখ টাকা ছাড়াও প্রতিষ্ঠানের বিভিন্ন মালামাল লুট হয়েছে। ফলে মোট ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।

এ বিষয়ে সীতাকুণ্ড মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মহিনুল ইসলাম বলেন, সংঘবদ্ধ একটি দল এ ঘটনা ঘটিয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বর্তমানে ঘটনাটি তদন্ত করা হচ্ছে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   সীতাকুণ্ড  চীনা নাগরি  জিম্মি  লুট  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: