চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ আটক ১

চুয়াডাঙ্গা প্রতিনিধি

সারাদেশ

চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড

2026-10-18T04:44:51+00:00
2026-10-18T04:44:51+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
চুয়াডাঙ্গায় ১ কোটি ৩৬ লাখ টাকার স্বর্ণসহ আটক ১
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৪:৪৪ এএম 
ছবি : সময়ের আলো
চুয়াডাঙ্গার দামুড়হুদা সীমান্ত এলাকায় ভারতে পাচারের সময় ৬টি স্বর্ণের বারসহ দবির উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা স্বর্ণের বারগুলোর ওজন ৭০০ গ্রাম। এগুলোর আনুমানিক বাজারমূল্য ১ কোটি ৩৬ লাখ টাকা।

শনিবার (১৭ অক্টোবর) বিকেলে দামুড়হুদা উপজেলার মুন্সিপুর গ্রামের কবরস্থান এলাকা থেকে তাঁকে আটক করা হয়। দবির উদ্দিন ওই গ্রামের দলিল উদ্দিনের ছেলে।

চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসান জানান, ভারতে স্বর্ণ পাচারের গোপন সংবাদের ভিত্তিতে মুন্সিপুর বিওপির হাবিলদার আল আমিনের নেতৃত্বে বিজিবির একটি দল মুন্সিপুর গ্রামের কবরস্থানের কাছে অবস্থান নেয়। এ সময় সীমান্তের দিকে যাওয়ার পথে এক ব্যক্তিকে আটক করা হয়। পরে তাঁর দেহ তল্লাশি করে ছয়টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বিজিবির এই কর্মকর্তা আরও জানান, এ ঘটনায় বিজিবির পক্ষ থেকে দামুড়হুদা থানায় মামলা করা হবে। উদ্ধার করা স্বর্ণের বারগুলো চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   চুয়াডাঙ্গা  কোটি টাকা  স্বর্ণ  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: