পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধে খুন যুবদল কর্মী : পুলিশ সুপার

সারাদেশ

কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী

2026-10-18T03:42:01+00:00
2026-10-18T03:42:01+00:00
 
  রবিবার, ১৮ অক্টোবর ২০২৬,
২ কার্তিক ১৪৩৩
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
সারাদেশ
পানি উন্নয়ন বোর্ডের জমি নিয়ে বিরোধে খুন যুবদল কর্মী : পুলিশ সুপার
প্রকাশ: রোববার, ১৮ অক্টোবর, ২০২৬, ৩:৪২ এএম 
ছবি : সংগৃহীত
কুমিল্লায় যুবদল কর্মী মো. আবু কাউসারকে কুপিয়ে হত্যার ঘটনায় প্রধান অভিযুক্ত তৌহিদ ও তার ভাই তানজিরকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় যৌথ সংবাদ সম্মেলনে কুমিল্লার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান ও এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম এ তথ্য জানান।

নিহত আবু কাউসার কুমিল্লা নগরীর কাপ্তানবাজার এলাকার আব্দুল মান্নানের ছেলে। তিনি নগরীর ৪ নম্বর ওয়ার্ডের যুবদলের কর্মী ছিলেন।

পুলিশ জানায়, তৌহিদের বিরুদ্ধে দুটি হত্যা মামলাসহ থানায় অন্তত সাতটি মামলা রয়েছে। তার ভাই তানজিরের বিরুদ্ধেও একটি মামলা রয়েছে।

সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মো. আনিসুজ্জামান বলেন, যে জমি নিয়ে হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি কুমিল্লা পানি উন্নয়ন বোর্ডের। ওই জমিতে তৌহিদ একটি রিসোর্ট নির্মাণের উদ্যোগ নিলে শামীম ও তার বন্ধু আবু কাউসার বাধা দিতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়।

পুলিশ সুপার আরও বলেন, বিরোধ মীমাংসায় শুক্রবার একটি বৈঠক হওয়ার কথা ছিল। তবে সেখানে পূর্বপরিকল্পিতভাবে তৌহিদ, তার ভাই ও তাদের সহযোগীরা আবু কাউসারের ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।


এ হত্যাকাণ্ডে আরও কয়েকজনের সম্পৃক্ততা পাওয়া গেছে জানিয়ে পুলিশ সুপার বলেন, তদন্তের স্বার্থে আপাতত তাদের নাম-পরিচয় প্রকাশ করা হচ্ছে না। এ ঘটনায় তদন্ত অব্যাহত রয়েছে।

এসআরবি-১১-এর কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ব্রাহ্মণবাড়িয়া থেকে পলাতক অবস্থায় তানজিরকে আটক করা হয়েছে।

এদিকে শনিবার রাত ৮টার দিকে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তৌহিদুল আনোয়ার জানান, আবু কাউসার হত্যার ঘটনায় তখনো থানায় মামলা হয়নি। ওই রাতে নিহতের পরিবারের সদস্যরা থানায় এসে মামলা করবেন বলে জানান তিনি।

সময়ের আলো/এসএকে
  বিষয়:   পানি উন্নয়ন বোর্ড  যুবদল কর্মী  খুন  পুলিশ সুপার  সময়ের আলো 


Advertisement
Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: