প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ৯:০০ পিএম আপডেট: ০৬.০১.২০২৬ ৯:২৫ পিএম
জয়া আহসান। ছবি : সংগৃহীতটালিউড পেরিয়ে বলিউডও কাঁপিয়েছেন জয়া আহসান। কনকনে শীতের সকালে গ্রামবাংলার পরিবেশে সময় কাটাতে দেখা গেছে তাকে। শীতের মোটা কাপড় গায়ে মাটির চুলায় রান্না করছেন তিনি। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি আসলে রান্না পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করা এক ভিডিওতে দেখা গেছে পরনে মোটা জ্যাকেট, মাথায় টুপি আর পায়ে মোজা। শীতের সব রকম প্রস্তুতি নিয়েও ঠান্ডায় কাঁপছেন তিনি। বাঁচার উপায় হিসেবে বেছে নিয়েছেন বাড়ির মাটির চুলা।
পোস্ট করা সেই ভিডিওতে জয়া আহসান বলেন, ‘শীতের সকালে গ্রামীণ পরিবেশে মাটির চুলায় মুরগির মাংস রান্না করছি। তবে এই রান্না আমার নিজের জন্য নয়, বরং পোষা কুকুর ছানাদের খাবার হিসেবে।’
ভিডিওতে তাকে বলতে শোনা যায়, ‘আমি আসলে রান্না পারি না। তবে এই বাচ্চাদের (কুকুর) জন্য আমাকেই রান্না করতে হয়।’
তিনি আরও বলেন, ‘আপনারা আবার প্রত্যাশা করবেন না যে আমি অনেক রান্না পারি। আমি তেমন রান্না পারি না।’
ভিডিওতে জয়া জানান, গ্রামের শীত উদযাপন খুব উপভোগ করছেন অভিনেত্রী। আজ মাটির চুলায় লাকড়ি দিয়ে নানারকম মুখরোচক রেসিপি রান্না করা হবে। সেখানে থাকবে গরুর মাংস। তবে জয়া গরুর মাংস খান না স্বাস্থ্য সচেতনতার জন্য। তিনি কেবল মাংসের তরকারির ঝুল খেতে পছন্দ করেন।
সময়ের আলো/কেএইচও