আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজের জন্য নতুন সুখবর

ক্রীড়া ডেস্ক

খেলা

আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া। ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কেনার পরও হঠাৎ দল

2026-01-06T22:33:47+00:00
2026-01-06T22:33:47+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
খেলা
আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজের জন্য নতুন সুখবর
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১০:৩৩ পিএম 
সংগৃহীত ছবি
আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের বাদ পড়া নিয়ে সরগরম ক্রিকেট দুনিয়া। ৯ কোটি ২০ লাখ টাকা দিয়ে কেনার পরও হঠাৎ দল থেকে বাদ দেওয়া হয়েছে বাঁহাতি এই পেসারকে। এ সিদ্ধান্তে ক্ষুব্ধ হয়ে বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে বিসিবি। শুধু তাই নয় এর প্রতিক্রিয়ায় আইপিএলের সম্প্রচারও বন্ধের ঘোষণা দিয়েছে বাংলাদেশের সরকার।

তবে এসব নিয়ে পড়ে থাকতে চান না মোস্তাফিজুর রহমান। আইপিএল থেকে বাদ পড়ার পর মোস্তাফিজ ভক্তদের যখন মন খারাপ ঠিক তখনই সুখবর দিয়েছেন বাঁহাতি এই পেসার। পাকিস্তান সুপার লিগে নাম লিখেয়েছেন এ কাটার মাস্টার। বিষয়টি নিশ্চিত করেছে পিএসএলের অফিসিয়াল সামাজিক যোগাযোগমাধ্যম।

পিএসএলের পক্ষ থেকে প্রকাশিত পোস্টে মোস্তাফিজের ছবি দিয়ে লেখা হয়েছে— ব্যাটসম্যানদের সতর্ক থাকতে হবে… এইচবিএল পিএসএল ১১-এ যোগ দিচ্ছেন মুস্তাফিজুর রহমান।


বার্তাটিই বলে দিচ্ছে, আন্তর্জাতিক টি–টোয়েন্টিতে তার চাহিদা এখনো অটুট।

আগামী ২৬ মার্চ শুরু হয়ে ৩ মে পর্যন্ত চলবে পিএসএলের একাদশ আসর। এবারই প্রথমবারের মতো আট দল নিয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে টুর্নামেন্টটি, যা পিএসএলের ইতিহাসে সবচেয়ে বড় আয়োজন। কোন দলে খেলবেন মোস্তাফিজ—তা এখনো চূড়ান্ত হয়নি। তবে প্লেয়ার্স ড্রাফটে তাকে নেওয়ার ব্যাপারে ফ্র্যাঞ্চাইজিগুলোর আগ্রহ যে প্রবল, তা নিয়ে খুব একটা সন্দেহ নেই। ড্রাফটের দিনক্ষণও শিগগিরই ঘোষণা করা হবে বলে জানা গেছে।

এর আগে একবারই পিএসএলে খেলেছিলেন মোস্তাফিজ—২০১৮ সালে লাহোর কালান্দার্সের হয়ে। সে আসরে পাঁচ ম্যাচে চার উইকেট নিয়েছিলেন তিনি। সাত বছর পর আবার পিএসএলের মঞ্চে ফিরছেন বাংলাদেশের ‘কাটার মাস্টার’।

সময়ের আলো/এআর


  বিষয়:   আইপিএল  মোস্তাফিজ  সুখবর 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: