মারামারি করে নিষিদ্ধ ৩ খেলোয়াড়

ক্রীড়া ডেস্ক

খেলা

গত রোববার ঘটনাবহুল এক ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। হাতাহাতি, ধাক্কাধাক্কি, দুই লাল কার্ড, তিন জনের হ্যাটট্রিক, ২৩ গোল-কী ছিল না ফরাশগঞ্জ

2026-01-06T23:00:08+00:00
2026-01-06T23:00:08+00:00
 
  শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬,
২১ ভাদ্র ১৪৩৩
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬
খেলা
মারামারি করে নিষিদ্ধ ৩ খেলোয়াড়
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:০০ পিএম 
সংগৃহীত ছবি
গত রোববার ঘটনাবহুল এক ম্যাচ দেখল ফুটবলপ্রেমীরা। হাতাহাতি, ধাক্কাধাক্কি, দুই লাল কার্ড, তিন জনের হ্যাটট্রিক, ২৩ গোল-কী ছিল না ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব ও কাচারিপাড়া একাদশের মধ্যকার ম্যাচে!

মারামারির ঘটনায় নিষিদ্ধ হয়েছেন জাতীয় দলের মনিকা চাকমা, তহুরা খাতুনসহ তিন ফুটবলার। অন্যজন সাবত্রি ত্রিপুরা।

Advertisement

একপেশে ম্যাচটি চরম উত্তপ্ত হয়ে ওঠে ২১তম মিনিটে। বলের নিয়ন্ত্রণ নিতে গিয়ে কাচারিপাড়ার সাবিত্রি ত্রিপুরা ও ফরাশগঞ্জের পুজা রানার সংঘর্ষ হয়। পুজা ব্যথা পেলেও পরিস্থিতি তখন শান্ত, খেলাও শুরু হয়।

এরপরই মনিকা চাকমাকে পেছন থেকে ফাউল করেন সাবিত্রি। পড়ে যাওয়া মনিকা উঠে দাঁড়িয়েই ধাক্কা দেন সাবিত্রিকে। এ নিয়ে দুজনের মধ্যে হয় হাতাহাতি, এরপর দুই দলের মধ্যে শুরু হয়ে যায় গন্ডগোল। মাঠের প্রায় সব খেলোয়াড় ঘটনাস্থলে ছুটে এসে জটলা পাকিয়ে মারামারি শুরু করেন। রেসলিংয়ের মতো একে অন্যকে ধরে আছাড় মারছিলেন ওই সময়।
 
সময়ের আলো/এআর
  বিষয়:   মারামারি  নিষিদ্ধ  খেলোয়াড় 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
Advertisement
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: