এইউবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন

নিজস্ব প্রতিবেদক

শিক্ষা

স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করাে হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন

2026-01-06T23:32:43+00:00
2026-01-06T23:33:42+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
শিক্ষা
এইউবির ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বর্ণাঢ্য আয়োজন
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: মঙ্গলবার, ৬ জানুয়ারি, ২০২৬, ১১:৩২ পিএম  আপডেট: ০৬.০১.২০২৬ ১১:৩৩ পিএম
প্রতিষ্ঠাবার্ষিকীর দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন। ছবি : সংগৃহীত
স্বনামধন্য বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের (এইউবি) ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকীর দুই মাসব্যাপী কর্মসূচি উদ্বোধন করাে হয়েছে। অনুষ্ঠানের উদ্বোধন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান। 

রোববার (৪ জানুয়ারি) আশুলিয়ায় অবস্থিত স্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলনের মাধ্যমে এই কর্মসূচির সূচনা হয়। 

শান্তির প্রতীক কবুতর ও বেলুন উড়িয়ে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন শেষে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালিটি বিশ্ববিদ্যালয় চত্বর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার বিশ্ববিদ্যালয় চত্বরে শেষ হয়।

পরে এক আলোচনা সভায় ঢাবি উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমেদ খান বলেন, ১৯৯৬ সালে উচ্চশিক্ষা গ্রাম এবং নগর পর্যায়ে পৌঁছে দিতে এবং দক্ষ ও নৈতিক মানবসম্পদ তৈরির উদ্দেশ্যে এশিয়ান ইউনিভার্সিটির যাত্রা শুরু করে। সেই যাত্রা ৩০ বছর পর পূর্ণতা পেয়েছে। এই দিনটি অবশ্যই গৌরবের। যিনি এই প্রতিষ্ঠান গড়ে তুলেছেন তার প্রতি সবার কৃতজ্ঞ থাকা উচিত। এইউবি আমাকে যেই সম্মান দিয়েছে তার জন্য আমিও এইউবির প্রতি কৃতজ্ঞ। 

বিশেষ অতিথির বক্তব্যে দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেন, এশিয়ান ইউনিভার্সিটির ইতিহাস অত্যন্ত গর্বের, ৩০ বছর যাবৎ এইউবি নিরবচ্ছিন্নভাবে তাদের শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। প্রতি বছরই নৈতিক মান সম্পন্ন গ্র্যাজুয়েট জাতিকে উপহার দিচ্ছে। এই ধারা অব্যাহত থাকুক। 

বিশেষ অতিথির বক্তব্যে বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক বলেন, উচ্চশিক্ষার এই বাতিঘর এইউবি তার আলো আরো ছড়িয়ে দিক দিগ দিগন্তে। সবাই এইউবির সুনাম করুক এই প্রত্যাশা।  

এইউবি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক বলেন, সারা বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে বিশ্বমানের সিলেবাস ও কারিকুলাম দিয়ে এইউবি তার শিক্ষা কার্যক্রম পরিচালনা করছে। আগামীতে আমরা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে স্থান করে নেওয়ার সর্বাত্মক প্রস্তুতি গ্রহণ করেছি। আমরা গত ৩০ বছরে এই দেশকে মেধা ও নৈতিকতায় উন্নত দক্ষ ও যোগ্য গ্র্যাজুয়েট উপহার দিয়েছি। আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন এইউবি উপাচার্য ইমেরিটাস প্রফেসর ড. শাহজাহান খান।


এদিকে প্রতিষ্ঠাবার্ষিকীকে স্মরণীয় করে রাখতে স্বীয় ক্ষেত্রে পেশাগত উৎকর্ষতা, নৈতিক নেতৃত্ব এবং দেশ ও মানুষের কল্যাণে অনন্য ভূমিকার স্বীকৃতি হিসেবে তিন বিশিষ্ট ব্যক্তির হাতে তুলে দেওয়া হয় ‘এইউবি ফাউন্ডার অ্যাওয়ার্ড-২০২৬’। 

এ বছর শিক্ষা নেতৃত্ব, গবেষণা ও জ্ঞানচর্চায় ভূমিকার জন্য ঢাবি উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান, সাংবাদিকতা ও মিডিয়া নেতৃত্বের জন্য দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান এবং বাংলা সাহিত্য ও একাডেমিক গবেষণায় অনন্য অবদানের জন্য বাংলাে একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাসেম ফজলুল হককে সম্মাননা প্রদান করা হয়।

আলোচনা সভাশেষে কেক কেটে ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান মুক্তাশা দীনা চৌধুরী ও সমাজকর্ম বিভাগের প্রভাষক হিজবুন্নাহার তানিয়া। 

দিবসটি ঘিরে উৎসব মুখর পরিবেশে ছাত্রছাত্রীরা সেলফি তুলতে ব্যস্ত হয়ে পড়ে। এছাড়াও আয়োজনে ভলান্টিয়ারদের শৃঙ্খলা ছিল চোখে পড়ার মতো। 

জানা গেছে, ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী ২০২৬ উপলক্ষ্যে মাসব্যাপী বর্ণাঢ্য আয়োজনে রয়েছে বিতর্ক প্রতিযোগিতা, ইংলিশ অলিম্পিয়াড, কুইজ কম্পিটিশন, ক্রিকেট টুর্নামেন্ট, আন্তর্জাতিক সেমিনার, সাংস্কৃতিক অনুষ্ঠান, ফুড ফেস্টিভ্যাল, ক্রীড়া প্রতিযোগিতা ও ফ্যামিলি ডে।

এফআর


  বিষয়:   এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশে  এইউবি  ৩০তম প্রতিষ্ঠাবার্ষিকী  উপলক্ষ্যে  বর্ণাঢ্য আয়োজন 


Loading...
Loading...
শিক্ষা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: